নিউ ইয়র্কে সড়কের নামকরণ হলো বাংলাদেশি তরুণের নামে

০৭ জুলাই ২০১৯, ০৩:১৮ PM

© সংগৃহীত

বাংলাদেশি এক তরুণের নামে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি সড়কের নামকরণ করা হয়েছে। শনিবার স্থানটিতে নামফলক স্থাপন করা হয়। বেসরকারিভাবে এটি স্থাপনের উদ্যোগ গ্রহণ করে ‘ট্রান্সপোর্টেশন অলটারনেটিভ’।

২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি কুইন্স বুলভার্ডে তরুণ সাইকেল আরোহী আসিফ রহমান সড়ক দুর্ঘটনায় নিহত হন। তারই নামে ওই রাস্তার নামকরণ করা হয়েছে ‘আসিফ রহমান ওয়ে’।

নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি লেখিকা ও সংস্কৃতিসেবী লিজি রহমান ও প্রয়াত শরিফুর রহমান বাচ্চুর জ্যেষ্ঠ সন্তান সঙ্গীত শিল্পী আসিফ রহমান। সাইকেল ছিল তার প্রিয় বাহন। প্রতিদিন তিনি সাইকেলেই কর্মক্ষেত্রে যাওয়া-আসা করতেন।

সন্তানের এমন অকাল মৃত্যুতে নিরাপদ সড়ক আন্দোলন গড়ে তোলার এক উদ্যোগ নেন লিজি রহমান। দিনের পর দিন তিনি অবস্থান নেন দুর্ঘটনাস্থলে। আসিফের ব্যবহৃত সাইকেলের আদলে একটি প্রতীকী সাইকেল স্থাপন করেন। কুইন্স বুলভার্ডে একটি পৃথক সাইকেল লেনের দাবি জানান তিনি। তাকে সহযোগিতায় এগিয়ে আসেন আসিফের সতীর্থ সাইকেল আরোহীরা। ধীরে ধীরে তার সমর্থনে এগিয়ে আসতে থাকেন জনপ্রতিনিধিরা। উল্লেখযোগ্য সংখ্যক কাউন্সিলম্যান এবং মেয়র বিল ডিব্লাজিও স্বয়ং। এখানে সাইকেলওয়ে বাস্তবায়িত হয়েছে। এবার বেসরকারি উদ্যোগে স্থাপিত হলো তার সন্তানের নামে আসিফ রহমানওয়ে।

নাম ফলক স্থাপনের অনুষ্ঠানে লিজি রহমানের সঙ্গে তার মেয়ে মৌমিতা রহমান ও ছেলে নাফিস রহমানও উপস্থিত ছিলেন। এছাড়াও আসিফের সতীর্থ একদল সাইক্লিস্ট কুইন্স বোরো প্লাজা থেকে সাইকেল চালিয়ে এসে অনুষ্ঠানে যোগ দেন।

৮০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ
  • ০৩ এপ্রিল ২০২৬
মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রে…
  • ০৩ এপ্রিল ২০২৬
সারাদিনের ক্লান্তি শেষে আরামদায়ক ঘুম চান? বেডরুমে আনুন ছোট …
  • ০৩ এপ্রিল ২০২৬