ঈদগাহে গেলেন মমতা, বললেন ‘এক মাস রোযার পুরস্কার অবশ্যই আল্লাহ দেবেন’

০৬ জুন ২০১৯, ০১:১০ PM

কলকাতার জাকারিয়া স্ট্রিটের ঈদগাহ ময়দানে মুসল্লীদের ঈদের শুভেচ্ছা জানাতে উপস্থিত হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতার আগমনে স্থানীয় মুসলীরা উচ্ছ্বসিত হয়।

মমতা ঊর্দুতে বলেন, আজ ঈদের দিন। আল্লাহর কাছে দোয়া করি, আপনার পরিবার, আপনার ভবিষ্যত আপনার দেশের মঙ্গল হোক। আপনাদের ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।

তিনি বলেন, 'আজ আকাশে একটু বৃষ্টির আভাস দেখা যাচ্ছে। এই বৃষ্টি কিন্তু সাধারণ বৃষ্টি নয়, এটা আপনাদের জন্য আশির্বাদ। আপনারা একমাস রোজা রেখেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক কষ্টে পুরো মাস অতিক্রম করেছেন আল্লাহ আপনাদের নিশ্চয়ই সে পুরস্কার দেবেন ইনশাল্লাহ।

মমতার সাথে কলকাতার মুসলিম্পাড়ার সখ্য বেশ। মমতার জন্যও জাকারিয়া স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, মার্কুইস ট্রিট পুরো ধর্মতলা ও এসপ্লানেড এলাকার মুসলমান অধিকাবাসীরা নিবেদিতপ্রাণ। নির্বাচনের সময় মমতার জন্য এইসব এলাকার মানুষেরা ব্যাপক পরিশ্রম করে। স্বাভাবিকভাবেই দুঃখের পাশপাশি খুশির দিনেও মমতা তারা কাছেই পান।

 সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় বিমানে বজ্রপাত, অতঃপর...
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংক ও এম৪ অটোসের চুক্তি স্বাক্ষর
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২৫, আবেদন অনলাইনে
  • ০৮ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় দুঃসংবাদ
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষা ক্যাডারদের বদলি বন্ধের কারণ জানাল মন্ত্রণালয়, শুরু ক…
  • ০৮ অক্টোবর ২০২৬