#বয়কট আড়ং: সদ্য কেনা শার্ট পুড়িয়ে প্রতিবাদ

০৪ জুন ২০১৯, ০১:০৩ PM

© সংগৃহীত

একের পর এক প্রতিবাদ চলছে আড়ংয়ের বিরুদ্ধে। সেই দলে এবার যুক্ত হলাে সজীব ওয়াফি। আড়ং থেকে সদ্য কেনা শার্ট পুড়িয়ে প্রতিবাদ করেছেন তিনি। রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে আড়ংকে জরিমানা করায় গতকাল এক কর্মকর্তাকে বদলীর আদেশ দেওয়া হয়।

অভিযােগ রয়েছে, আড়ংয়ের শীর্ষ কর্তাদের যােগসাজসেই ওই অফিসারকে বদলি করা হয়েছে। যদিও বদলির আদেশ ইতােমধ্যেই স্থগিত হয়েছে। মূলত ওই ঘটনার প্রতিবাদ জানাতে সজীব নিজের জামা পুড়িয়ে ফেলেন।

সজীব জানান, ‘আড়ং এর নিয়মিত গ্রাহক ছিলাম বলতে গেলে। লুটপাট যখন জায়েজ করা হবে, গণমানুষের উপর খবরদারি চলবে, শোষণ চলবে; তখন ঈদের নতুন জামা পুড়িয়ে হলেও আড়ং বর্জনের ডাক দিলাম। লুটপাটের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হােন।’ কবির হােসেন নামে একজন বলেছেন, আজ থেকে আমিসহ আমার পরিবার আড়ং পরিহার করলাম। আপনি?  হ্যাশট্যাগ দিয়ে বয়কট লিখেছেন তিনি।

মুনতাসীর মাহমুদ বলেছেন, ‘আড়ং এর এক শাখায় ৭০০ টাকার পাঞ্জাবি এক সপ্তাহের ব্যবধানে ১৩০০ টাকায় বিক্রি করায় ৪ লাখ টাকা জরিমানা ও ২৪ ঘন্টা বন্ধের শাস্তি দিয়েছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক কর্মকর্তা। তাকে প্রায় সাথে সাথেই ঢাকা থেকে খুলনায় বদলি করে দেওয়া হয়েছে পুরষ্কার হিসেবে! এই আমাদের দেশ? অন্যায়ের প্রতিবাদ করলেই আর রক্ষা নেই। এরপরেও সোজা না হলে ট্রাক চাপা বা বন্ধুকযুদ্ধ, গুম-খুন তো আছেই!’

 সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় বিমানে বজ্রপাত, অতঃপর...
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংক ও এম৪ অটোসের চুক্তি স্বাক্ষর
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২৫, আবেদন অনলাইনে
  • ০৮ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় দুঃসংবাদ
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষা ক্যাডারদের বদলি বন্ধের কারণ জানাল মন্ত্রণালয়, শুরু ক…
  • ০৮ অক্টোবর ২০২৬