ভর্তি ফর্মে প্রথমে ‘মানবতা’, পরে হিন্দু-মুসলিম

৩১ মে ২০১৯, ০৩:৫৭ PM

© সংগৃহীত

মাধ্যমিক পাশ করেছেন। এখন কলেজে ভর্তি হতে গেছেন। ফর্ম পূরণ করতে গিয়ে ফর্মে ধর্ম বিশ্বাস নামে একটি কলামে আপনার চোখ আটকে গেল। আপনি দেখলেন ধর্ম বিশ্বাসের প্রথম অপশনে দেয়া আছে মানবতা! বিষয়টি অবাস্তব মনে হলেও এমনটা করে দেখিয়েছে উত্তর কলকাতার বেথুন কলেজ। বেড়া ভাঙার পথে একধাপ এগোল উত্তর কলকাতার এই কলেজ।

সম্প্রতি কলকাতায় মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর শুরু হয়েছে উচ্চমাধ্যমিকে ভর্তির প্রক্রিয়া। বেথুন কলেজের কর্তৃপক্ষ ভর্তি হতে ইচ্ছুক ছাত্রীদের জন্য তাঁদের ওয়েবসাইটে ফর্ম প্রকাশ করেছেন। সেই ফর্মে সংশ্লিষ্ট পড়ুয়ার ধর্মবিশ্বাস সংক্রান্ত একটি কলাম রয়েছে। সেখানে মোট ৮টি অপশন রেখেছেন কলেজ কর্তৃপক্ষ। তার প্রথমটি হলো – মানবতা।

বেথুন কলেজের অধ্যক্ষ মমতা রায় বলেন, আমাদের ভর্তি কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। কোনও ছাত্রীর মনে হতেই পারে সে প্রাতিষ্ঠানিক ধর্মমতগুলিতে নয়, মানবতার ধর্মে বিশ্বাসী। তার জন্য ওই অপশনটি রইল। তবে ধর্মবিশ্বাস আর মানবতার মধ্যে কোনও দেয়াল আছে বলে আমরা মনে করি না।

এমন পদক্ষেপকে নজিরবিহীন হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায় বলেন, বেথুন কলেজের কর্তৃপক্ষ অত্যন্ত আধুনিক মানসিকতার পরিচয় দিলেন। শিক্ষাজগতের একজন হিসাবে আমি ওঁদের জন্য গর্বিত। মানুষের প্রাথমিক পরিচয় সে মানুষ। মানবতাই তার সর্বশ্রেষ্ঠ পরিচয়। বেথুন কলেজের শিক্ষক-শিক্ষিকারা হবু পড়ুয়াদের সুযোগ করে দিলেন সেই পরিচয়টিকে সবার সামনে তুলে ধরার।

সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় বিমানে বজ্রপাত, অতঃপর...
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংক ও এম৪ অটোসের চুক্তি স্বাক্ষর
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২৫, আবেদন অনলাইনে
  • ০৮ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় দুঃসংবাদ
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষা ক্যাডারদের বদলি বন্ধের কারণ জানাল মন্ত্রণালয়, শুরু ক…
  • ০৮ অক্টোবর ২০২৬