এখন থেকে ইউনিফর্ম হিসেবে স্কটল্যান্ডে মুসলিম নারীরা কর্তব্যরত অবস্থায় হিজাব ব্যবহার করতে পারবেন। দেশটির পুলিশ বাহিনীতে মুসলিমদের সংখ্যা বাড়ানোর জন্য হিজাবকে অফিসিয়াল ইউনিফর্মের মর্যাদা দেয়া হয়েছে। এমন খবর জানিয়েছে সিয়সাত ডেইলি।
সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদের নামে যখন বিভিন্ন দেশে হিজাবের ওপর একে একে নিষেধাজ্ঞা নেমে আসছে, ঠিক এমন সময় ইউরোপের দেশ স্কটল্যান্ড হিজাবকে নারী পুলিশের আনুষ্ঠানিক ইউনিফর্ম হিসেবে ঘোষণা করেছে। এমন ঘোষনায় স্কটল্যান্ডের মুসলিমদের মাঝে খুশীর জোয়ার বইছে ।
দেশটির পুলিশ বলছে, এতে করে নারীরা উৎসাহিত হবে। স্কটিশ পুলিশ মুসলিম অ্যাসোশিয়েশন (এসপিএমএ) এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। এটিকে তারা ইতিবাচক বলে মন্তব্য করেছেন। এমন পদক্ষেপে দেশটির ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী পুলিশ বাহিনীতে যোগদান করতে উৎসাহী হবে।