এক লাখ ডলার সহায়তা পেল ফণীতে ক্ষতিগ্রস্তরা

৩০ মে ২০১৯, ০৭:০৬ PM

© সংগৃহীত

বৃহস্পতিবার বাংলাদেশে চীনের দূতাবাসের মাধ্যমে ঘূর্ণিঝড় ফণীতে ক্ষতিগ্রস্তদের জন্যে এক লাখ ডলার সহায়তা দিয়েছে চীন। রেড ক্রস সোসাইটি অব চায়নার পক্ষ থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে সহায়তা চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় চীনের দূতাবাসে। এতে চীনের রাষ্ট্রদূত ঝ্যাং ঝু বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিনের কাছে চেক হস্তান্তর করেন।

চেক প্রদান অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে হাজার বছরের সম্পর্ক রয়েছে। চীনের সহায়তা অর্থ উপকূলীয় অঞ্চলের জনগণের জীবিকায়নে ব্যবহার হবে জেনে খুশি হয়েছি। চীনের গৃহীত বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে সহায়ক হবে। বাংলাদেশে চীন তাদের মানবিক কর্মকাণ্ড আরও বাড়াবে বলেও রাষ্ট্রদূত উল্লেখ করেন।

এ সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ বিভাগের দায়িত্বরত পরিচালক নাজমুল আযম খান, সহকারী পরিচালক এনায়েতুল্লাহ একরাম পলাশসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন বলেন, অনুদানের এই অর্থ ঘূর্ণিঝড় ফণীতে ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় জনগোষ্ঠীর সহায়তায় ব্যয় করা হবে।

ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদের আলোয় ঈদের গল্প: তরুণদের চোখে উৎসবের আনন্দ
  • ১৮ মার্চ ২০২৬
নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার
  • ১৮ মার্চ ২০২৬
তারুণ্যের চোখে ঈদ: ভালোবাসা, সম্প্রীতি ও মিলনের বহুরঙা অনুভ…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence