ভরণপোষণের শর্তে মেয়েকে সম্পত্তি লিখে দিয়েও পথের ভিখারি বাবা

২৬ মে ২০১৯, ০২:০৮ PM

দাঁড়াতে না পেরে দুই হাতে ভর করে চলাচল করেন ৮২ বছরের বৃদ্ধ আবদুল আজিজ খাঁ। নিজের মেয়ের কাছে প্রতারিত হয়ে এই বুড়ো বয়সেও ভিক্ষা করে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

আজীবন ভরণ পোষণের শর্তে নিজের শেষ সম্বলটুকু দলিল করে দেন মেয়ে আসমা খাতুনকে। কিন্তু শর্ত ভেঙ্গে বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দেন মেয়ে আসমা। বিভিন্ন স্থান ঘুরে প্রতিবন্ধী আজিজ খাঁর এখন ঠাঁই হয়েছে ফরিদপুর জেলা বাস টার্মিনালে। শেষ বয়সে ফিরে পেতে চান আশ্রয়স্থল।

আবদুল আজিজ খাঁ বলেন, খাওয়া ও ভরণপোষণের জন্য আমি আমার মেঝ মেয়ে আসমাকে ত্রিশ শতাংশ জমি দিয়েছি।ভেবেছিলাম জমি পেয়ে শেষ বয়সে আমাকে একটু শান্তিতে রাখবে। কিন্তু জমি লেখে নেওয়ার পর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে সে।

তিনি আরও বলেন, আমার আরও চার সন্তান আছে, তাদেরকে বিশ্বাস করিনি। আমি ভুল করেছি, বড় ভুল করেছি। এখন সেই ভুলের খেসারত হিসেবে পথে পথে ভিক্ষা করতে হচ্ছে। জমি না পাওয়ায় তারাও আমার খোঁজ খবর নেয় না।

একজন এলাকাবাসী জানান, প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, এর একটা সুষ্ঠু বিচার হোক। যাতে তিনি নিজের বাড়িতে থাকতে পারেন।

মানবাধিকার কর্মী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী বলেন, এটির সুষ্ঠু সমাধান হবে এবং দৃষ্টান্ত হয়ে থাকবে। যাতে অন্য সন্তানরা তার বাবা-মায়ের সাথে এই ধরনের আচরণ করতে না পারে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মেয়ে আসমা খাতুন। অভাবী সংসারে অনেক কষ্টে টেনেটুনে চলছে তাদের জীবন।

মেয়ে আসমা খাতুন বলেন, ভরণপোষনের কথা ছিল না। আমার স্বামী কামলা খেটে যা আয় করেন, তা দিয়ে আমাদের সংসার চলে। আর যতটুকু আমরা পারি ততটুকু আমরা দেখবো।

ঘটনা তদন্তে সদরপুর উপজেলার দশহাজার গ্রামে যান ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার। তিনি বলেন, আজিজ খাঁ-কে আমরা নিয়ে আসবো এবং তার সাথে আমরা কথা বলবো। যদি উনি (আজিজ খাঁ) থাকতে চান সেক্ষেত্রে ওনার সন্তানদের আমরা বাধ্য করবো। যাতে তাকে এইভাবে ভিক্ষা না করতে হয় এবং অমানবিক জীবনযাপন করতে না হয়।

পাঁচ সন্তানের জনক আবদুল আজিজ খাঁর জমি বঞ্চিত ২ ছেলে থাকেন অন্য এলাকায়। তিন মেয়ের মধ্যে আসমা খাতুন মেঝ। অন্য ২ মেয়ে থাকেন শ্বশুর বাড়িতে।

 সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় বিমানে বজ্রপাত, অতঃপর...
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংক ও এম৪ অটোসের চুক্তি স্বাক্ষর
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২৫, আবেদন অনলাইনে
  • ০৮ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় দুঃসংবাদ
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষা ক্যাডারদের বদলি বন্ধের কারণ জানাল মন্ত্রণালয়, শুরু ক…
  • ০৮ অক্টোবর ২০২৬