বৃহস্পতিবার চট্টগ্রামের প্রবর্তকে অবস্থিত জাতীয় শিশু একাডেমীতে রোটার্যাক্ট ইন্টারন্যাশনাল ডিসট্রিক্ট এর চট্টগ্রাম জোনের সকল রোটার্যাক্ট ক্লাবের আয়োজনে "গ্র্যান্ড রিশেপসন ও ইফতার মাহফিল" সম্পন্ন হয়েছে।
এতে চট্টগ্রামের বিভিন্ন ক্লাবের প্রায় ২৫০জন রোটার্যাক্টর, সভাপতি, সাবেক সভাপতি, সাবেক রোটার্যাক্টর, রোটারিয়ান এবং সাবেক ডি.আর.আরবৃন্দ উপস্থিত ছিলেন।