হিজাব পরায় নিষেধাজ্ঞা

১৬ মে ২০১৯, ০৪:৪৯ PM

© সংগৃহীত

অস্ট্রিয়ার শিক্ষাির্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে আর হিজাব পরিধান করতে পারবেননা। এমনটাই জানিয়েছে স্কাই নিউজ। শিক্ষার্থীদের হিজাব পরিধান করার ওপর নিষেধাজ্ঞা বিল পাশ করেছে অস্ট্রিয়া সরকার। বুধবার অস্ট্রিয়ান প্রতিনিধি পরিষদে এই বিলের অনুমোদন দেয়া হয়।

সরকারি জোটের ডানপন্থী একটি দলের দাবির প্রেক্ষিতে এই বিলের অনুমোদন দেয়া হয় বলে জানা গেছে। সরকার জাতিগত বৈষম্যের অভিযোগ থেকে নারী শিক্ষার্থীদের রক্ষা করার জন্য এই বিলের অনুমোদন দিয়েছে এমনটাই দাবি অস্ট্রিয়ান প্রতিনিধি পরিষদের। নিষেধাজ্ঞার আওতায় হিজাব ছাড়াও ধর্মীয় ও আদর্শিক পোশাক থাকবে।

তবে সরকারি জোটের ডানপন্থী ওই দলটি পরিষ্কার জানিয়েছে, বিলের লক্ষ্য হলো শুধুই ইসলামি হিজাব বা পর্দাপালন। বিরোধী রাজনৈতিক দলের একজন মুখপাত্র মত দিয়েছেন যে, অস্ট্রিয়ায় হিজাব নিষিদ্ধতা ইসলামের বিপক্ষে রাজনৈতিক বিরোধিতার শামিল। হিজাব নিষিদ্ধ করা হলেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মুসলিম স্কলারদের বড় পাগড়ি এবং ইহুদিদের টুপি পরিধানে কোন নিষেধাজ্ঞা নেই।

হঠাৎ শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কের পদত্যাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা গবেষকদের তালিকায় রাবিপ্রবির ৩ শিক্ষক
  • ০৮ অক্টোবর ২০২৬
ঢাবিতে নিকাব পরা শিক্ষার্থীকে ‘মৌলবাদী সন্ত্রাসী’ আখ্যা; ব্…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় রুয়েটের ১৫ শিক্ষক-গবেষক
  • ০৮ অক্টোবর ২০২৬
বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
  • ০৮ অক্টোবর ২০২৬
নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী উজেইবং মেলা
  • ০৮ অক্টোবর ২০২৬