নুসরাত দেখতে সুন্দরী, আমি সুন্দরী নই: মমতা

১২ মে ২০১৯, ১২:২১ PM

© সংগৃহীত

নুসরাত জাহানের সঙ্গে আমার তফাৎ একটাই। সেটা হলো, ও দেখত অনেক সুন্দরী আর আমি সুন্দরী নই। এমনটাই বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল শনিবার হাসনাবাদের প্রচারসভায় বসিরহাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী নুসরাতকে সাথে করে বক্তৃতা দিচ্ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর সেখানেই মমতা বলেন, নুসরাত আমাদের ঘরের মেয়ে। আমি হিন্দু, নুসরাত মুসলমান। কোনও পার্থক্য নেই আমাদের মাঝে।

তিনি আরও বলেন, ওর যে রক্ত, আমারও তাই রক্ত। ওর দু’টো চোখ, দু’টো পা, দু’টো কিডনি, একটা লিভার, ঠিক আমারও তাই। কেবল পার্থক্য একটাই। ও দেখতে অনেক সুন্দরী, আমি দেখতে সুন্দরী নই।

মমতার মুখে এমন কথা শুনে হেসে ফেলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। হাসতে থাকেন শ্রোতারাও। মমতাও হাসেন। হাসতে হাসতেই তিনি বলেন, আরে একটু হাসাতেও তো হয়, তাই না! সব সময় গম্ভীর থাকলে কি হয়?

হঠাৎ শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কের পদত্যাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা গবেষকদের তালিকায় রাবিপ্রবির ৩ শিক্ষক
  • ০৮ অক্টোবর ২০২৬
ঢাবিতে নিকাব পরা শিক্ষার্থীকে ‘মৌলবাদী সন্ত্রাসী’ আখ্যা; ব্…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় রুয়েটের ১৫ শিক্ষক-গবেষক
  • ০৮ অক্টোবর ২০২৬
বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
  • ০৮ অক্টোবর ২০২৬
নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী উজেইবং মেলা
  • ০৮ অক্টোবর ২০২৬