যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত

০৫ নভেম্বর ২০২৫, ০৬:১৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইভিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) এমনটি জানিয়েছেন কেন্টাকির গভর্নর। বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলমান। খবর বিবিসির।

এদিকে, বিমানবন্দরটি এক এক্স-পোস্টে জানিয়েছে দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের এয়ারফিল্ড বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ঘটনায় হতাহতের খবর পাওয়া গেলেও এর সংখ্যা নির্দিষ্ট করে জানায়নি মেট্রো পুলিশ ডিপার্টমেন্ট।

এ ঘটনা নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ইউপিএস-২৯৭৬ ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে লুইভিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।

বেশ কয়েকটি ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থার তথ্যমতে, কার্গো বিমানটি হাওয়াই এর হনুলুলুর উদ্দেশ্যে যাত্রা করেছিল।

এফএএ বিবিসিকে জানায়, বিধ্বস্ত বিমানটি ছিল ম্যাকডোনেল ডগলাস এমডি- ওয়ান ওয়ান মডেলের। লুইভিলের মুহাম্মদ আলী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড্ডয়নের পর সেটির হনুলুলুর ড্যানিয়েল কে ইনুয়ে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের কথা ছিল।

দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬