শিক্ষক-শিক্ষার্থীদের জন্য স্কুলে যাওয়াই বিপজ্জনক!

১১ মে ২০১৯, ১১:২৩ AM

© সংগৃহীত

স্কুল মানুষ গড়ার প্রাতিষ্ঠানিক কেন্দ্র ও পাঠদানের জন্য আদর্শ জায়গা হলেও এখন তা বেশ বিপজ্জনক হয়ে ওঠেছে বুরকিনা ফাসোতে। দেশটির অনেক অঞ্চলে ভয়ের কারণে শিক্ষক ও শিক্ষার্থীরা স্কুলে যান না। এমনই প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।

দেশটির উত্তরে ফোবে শহর থেকে কিছুটা দূরত্বের একটি স্কুলের শ্রেণিকক্ষের এক পাশে জড়ো করে রাখা হয়েছে শিক্ষার্থীদের বসার চেয়ার ও ডেস্ক। গত বছর থেকে স্কুলটি বন্ধ হয়ে আছে।

স্কুলের প্রধান শিক্ষক স্যামুয়েল সোয়াদোগো বলেন, এলাকায় একদল অস্ত্রধারির হামলার কারণে ক্লাস বন্ধ করে দেয়া হয়। তিনি বলেন, হামলাকারীরা অনেক স্কুল পুড়িয়ে ফেলেছে। শিক্ষকদের ওপরও হামলা করেছে। এ ঘটনার পর স্কুলের বেশিরভাগ শিক্ষক এবং কর্মীরা ভয়ে পালিয়েছেন।

তিনি বলেন, যখন একজন শিক্ষককে হত্যা করা হয়, তখন কেউ কিছুই করেনি। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ফলে আমাদের নিজেদের রক্ষা করতে হবে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, বুরকিনা ফাসো’র উত্তর, সাহেল এবং পূর্ব-এই তিনটি অঞ্চলে ২৮৬৯টি স্কুলের মধ্যে ১১১১টি স্কুল বন্ধ হয়েছে গত কয়েকমাসে। দেশটির উত্তরের এই অঞ্চলগুলো মালি এবং নাইজার সীমান্তের কাছে। এই সীমান্তে গত কয়েক বছর যাবত জিহাদি জঙ্গিরা তৎপরতা চালাচ্ছে। জঙ্গিদের হামলার কারণে স্কুলগুলো বন্ধ হয়ে দেড় লাখ শিশু ক্ষতিগ্রস্ত হচ্ছে।

হঠাৎ শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কের পদত্যাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা গবেষকদের তালিকায় রাবিপ্রবির ৩ শিক্ষক
  • ০৮ অক্টোবর ২০২৬
ঢাবিতে নিকাব পরা শিক্ষার্থীকে ‘মৌলবাদী সন্ত্রাসী’ আখ্যা; ব্…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় রুয়েটের ১৫ শিক্ষক-গবেষক
  • ০৮ অক্টোবর ২০২৬
বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
  • ০৮ অক্টোবর ২০২৬
নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী উজেইবং মেলা
  • ০৮ অক্টোবর ২০২৬