মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ারে আগুন

০১ নভেম্বর ২০২৫, ০১:০০ PM
কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার

কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার © সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার থ্রির ৫৭ তলায় অবস্থিত একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ১ নভেম্বর) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ভবনটির ৫৭ তলায় হঠাৎ আগুন লাগে। দমকল বিভাগ জানায়, রেস্টুরেন্টটির প্রায় ৩০ শতাংশ অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেনতুল ফায়ার স্টেশন প্রধান মোহাম্মদ হাফিজান হাসান বলেন, ‘ঘটনায় কেউ আহত হয়নি। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে।’

দমকল বাহিনীর দ্রুত পদক্ষেপে সকাল পৌনে ৯টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান তিনি।

মোহাম্মদ হাফিজান হাসান বলেন, ‘ভবনের নিজস্ব ফায়ার সিস্টেম ব্যবহার করে আগুনকে অন্য তলায় ছড়িয়ে পড়া থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।’ঘটনার পর টাওয়ারটি পুনরায় সাধারণের জন্য খুলে দেয়া হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট রেস্টুরেন্টটি বন্ধ থাকবে।

মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫: গ্র্যান্ড ফিনাল ২৪ অক্টোবর
  • ২৩ অক্টোবর ২০২৬
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে প্রধানমন্ত্রীর সফরে বাদ জাপানে…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিশুকে যৌন হয়রানির কথা স্বীকারের সময় শিক্ষককে সপাটে চড় বাবা…
  • ২৩ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
  • ২৩ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মৎস্য খামারিকে এলোপাতাড়ি কুপিয়ে …
  • ২৩ অক্টোবর ২০২৬
খুতবার সময় পাশের মুসল্লিকে চুপ করালেও কি গুনাহ হবে?
  • ২৩ অক্টোবর ২০২৬