আরও একটি বড় 'শান্তিচুক্তি' স্বাক্ষরে থাকছেন ট্রাম্প

২৬ অক্টোবর ২০২৫, ১১:০৯ AM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে দীর্ঘদিনের সীমান্ত সংঘাতের অবসান ঘটাতে গৃহীত শান্তিচুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আজ রবিবার (২৬ অক্টোবর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এই চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

গত ২৮ জুলাই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়। সেই চুক্তির ধারাবাহিকতায় আজকের শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে।

প্রথমদিকে থাইল্যান্ড বাহ্যিক মধ্যস্থতার প্রস্তাবে রাজি হয়নি। তবে প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে দেন, 'সংঘাত অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র তাদের বাণিজ্য আলোচনা স্থগিত করবে। এরপরই থাইল্যান্ড আলোচনায় অংশ নিতে সম্মত হয়।'

এর আগে একদিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর শীর্ষ সম্মেলনে আসিয়ানে অংশ নিবেন তিনি।  

সফরকালে প্রেসিডেন্ট ট্রাম্প আসিয়ান সম্মেলনের আয়োজক দেশ মালয়েশিয়ার সঙ্গেও একটি নতুন বাণিজ্য চুক্তি করবেন বলে জানানো হয়েছে।

 

 

 

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানের আহ্ব…
  • ১২ নভেম্বর ২০২৬
নবীজির (সা.) হারিয়ে যাওয়া সুন্নাত
  • ১২ নভেম্বর ২০২৬
নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে
  • ১২ নভেম্বর ২০২৬
সাফের সেমিফাইনালের টিকিটের দাম নির্ধারণ
  • ১২ নভেম্বর ২০২৬
উপাচার্য যেন তার সন্তানের আবদারের মতো করে হলেও রাকসু নির্বা…
  • ১২ নভেম্বর ২০২৬
বেসরকারির পর সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সও ৬ বছর…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950