ট্রাম্প-কিম বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা

১৯ অক্টোবর ২০২৫, ০৩:৪০ AM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৪৫ AM
ট্রাম্প-কিম

ট্রাম্প-কিম © সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে গোপন আলোচনা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠরা। এশিয়া সফরের সময় এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক যোগাযোগ বা প্রস্তুতি শুরু হয়নি।

রয়টার্স জানিয়েছে, সিএনএনের একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরুতে ট্রাম্পের পক্ষ থেকে উত্তর কোরিয়ার সঙ্গে একটি সম্ভাব্য বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে পিয়ংইয়ং সেটি প্রত্যাখ্যান করে।

আরও পড়ুন: রাকসুতে পরাজিতদের মিলনমেলা, সম্প্রীতির ক্যাম্পাস গড়ার প্রত্যয়

এরপর গত আগস্টে হোয়াইট হাউজে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে সাক্ষাতের সময় ট্রাম্প ফের কিম জং উনের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন।

এদিকে হোয়াইট হাউজে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছেন ট্রাম্প। তবে বৈঠকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি বলে ধারণা করা হচ্ছে।

বিবিসির বরাত দিয়ে জানা যায়, বৈঠকের পর জেলেনস্কি বলেন, তিনি এবং ট্রাম্প দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করেছেন। তবে যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়াতে চায় না, তাই এ বিষয়ে প্রকাশ্যে বিবৃতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

৪ মাস পর খামেনি হত্যার নিন্দা জানাল বাংলাদেশ
  • ০৩ জুলাই ২০২৬
ধানক্ষেত থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার
  • ০৩ জুলাই ২০২৬
জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু, সর্ব…
  • ০৩ জুলাই ২০২৬
ছাত্রদলের নতুন কমিটির নামে বিজ্ঞপ্তি, রিজভী বললেন ভূয়া
  • ০৩ জুলাই ২০২৬
ঝিনাইদহে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
  • ০৩ জুলাই ২০২৬
তেহরানে বাংলাদেশের স্পিকারের সাথে ইরানের স্পিকারের বৈঠক
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence