বাংলাদেশে এলো যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ

০৮ অক্টোবর ২০২৫, ০৭:১৭ PM
জাহাজ

জাহাজ © সংগৃহীত

তিন দিনের শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ইউএসএস ফিৎসজেরাল্ড বাংলাদেশে এসেছে। বুধবার (৮ অক্টোবর) জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা আবু উবাইদাহ্ জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকারী জাহাজের কর্মকর্তাদের সঙ্গে নৌবাহিনীর কর্মকর্তাদের পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় হয়। এই সফরের মাধ্যমে দুদেশের নৌবাহিনীর সদস্যরা পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবে।

আরও বলা হয়েছে, পারস্পরিক কার্যক্রম এবং পেশাগত উৎকর্ষ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে উভয় দেশের নৌ সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সমন্বয় ঘটবে। ফলে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম সৃষ্টি হবে। সেইসঙ্গে উন্নত বিশ্বের নৌ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নৌবাহিনীর উৎকর্ষ সাধন বেগবান হবে।

সফরকালে বাংলাদেশস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জাহাজটি সফর শেষে আগামী ১০ অক্টোবর বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।

এর আগে ২০২২ সালেও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ শুভেচ্ছা সফরে বাংলাদেশে আগমন করে।

পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬
নবীনবরণের আগের রাতে গোবিপ্রবির হল গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ অক্টোবর ২০২৬
ফেলোশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস
  • ০৮ অক্টোবর ২০২৬
‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ বিশ্ববিদ্…
  • ০৮ অক্টোবর ২০২৬