জাপানে কৌটা ভর্তি বিক্রি হচ্ছে ‘হেইসেই’ যুগের বাতাস

০৩ মে ২০১৯, ১০:৫০ AM

© সংগৃহীত

প্রতিনিয়ত বিশ্বে অদ্ভুত ঘটনা ঘটে। কেউ কেউ আবার স্মরণীয় করতে অদ্ভুত ঘটনা ঘটায়। এবার এমনই ঘটনা ঘটাতে যাচ্ছে জাপানের মানুষ। দেশটির মুদি দোকানসহ বিভিন্ন জায়গায় টিনের কৌটা ভর্তি বাতাস বিক্রি হচ্ছে। আর তাতে রয়েছে হেইসেই বাতাস।

সেটাও আবার অনেক মূল্যে বিক্রি হচ্ছে, ১০৮০ ইয়ান; যা ১০ ডলার। প্রশ্ন হতে পারে এ আবার কেমন হেইসেই মূল্যবান বাতাস। সে সময়ের বাতাস কিভাবে এতোদিন সংরক্ষণ করা হয়েছিলো। এমনই জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

আসলে ঘটনাটি অতোটা গুরুগম্ভীর কিছু না। জাপানের বর্তমান সম্রাট আকিহিতো গত ৩০ এপ্রিল সিংহাসন ত্যাগ করেন। তিনি ১৯৮৯ সালের ৮ জানুয়ারি জাপানের রাজসিংহাসনে বসেন। তার এ সময়কালকেই হেইসেই যুগ বলা হয়। ফলে কৌটাভর্তি যে বাতাস বিক্রি হচ্ছে সেটা মূলত এখনকারই বাতাস।

বাতাসটি বাজারজাত করছে দেশটির হেসো প্রডাকশন কোম্পানি। প্রতিষ্ঠানটি এক হাজার ইউনিট বাতাস বিক্রি করতে পারবে বলে প্রত্যাশা করছে।

হেসো প্রডাকশন কোম্পানির প্রেসিডেন্ট মিনোরু ইনামোতো বলেন, বাতাসের আসলে কোনো মূল্য নেওয়া হচ্ছে না। আমরা চাই মানুষ নতুন যুগে প্রবেশ করার পরও যেনো হেইসেই যুগের নির্মল বাতাসের মাধ্যমে প্রাণভরে শ্বাস নিতে পারে। কিংবা এটাকে অনেকে স্মরণীয় করে রাখতেও সংগ্রহে রাখতে পারে।

এই কৌটায় বর্তমান সময়ের বাতাস ছাড়া আর কিছুই নেই। তবে বাতাসের সঙ্গে ভিতরে পাঁচ ইয়েনের একটি কয়েন রয়েছে। যেটাকে দেশটিতে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

সরকারি শিক্ষকরা দপ্তরে কাজ করতে পারলে ডিজি অফিস-বোর্ডগুলোয় …
  • ০৮ অক্টোবর ২০২৬
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘জীবন মানে নিজের সাথে সংগ্রাম’— প্রথম শ্রেণি থেকে মাস্টার্স…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুর্বল ব্যক্তির কাঁধে নগ্ন স্থূল ট্রাম্প, হাতে দাঁড়িপাল্লা,…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রক্টর-রেজিস্ট্রারের দায়িত্ব সামলেও বাজিমাত: টানা ৩ বার বি…
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬