শ্রমিকদের মাঝে ছাত্রলীগের ছাতা, গামছা ও শরবত বিতরণ

০১ মে ২০১৯, ০২:১৪ PM

© সংগৃহীত

প্রচণ্ড তাপদাহের কারণে অতিষ্ঠ দেশের মানুষ। এ গরমে লক্ষ্মীপুরে রিক্সা-ভ্যান চালকসহ বিভিন্ন শ্রেণির শ্রমিকদের মাঝে ছোট ছাতা, গামছা ও শরবত বিতরণ করেছে জেলা ছাত্রলীগ।

আজ বুধবার দুপুরের দিকে জেলা শহরের বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে এসব বিতরণ করেন জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান ও সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক জিসাদ আল নাহিয়ান।

এসময় প্রত্যেক রিকশা চালক, ভ্যান চালক, কুলি ও দিনমজুরদের হাতে একটা করে ছোট ছাতা ও গামছা তুলে দেয়া হয়। একই সাথে তাদের মাঝে বিতরণ করা হয় ঠান্ডা শরবত। এসময় জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জিয়াউল করিম নিশান জানান, আমরা শ্রমজীবী মানুষের সঙ্গে আছি। শ্রমিকরা প্রতিদিন তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়ে। আমাদের এই উদ্যোগের ফলে কিছুটা হলেও তাদের স্বস্তি আসবে। আগামীতেও এসব মেহনতি মানুষের পাশে থাকবো আমরা।

সরকারি শিক্ষকরা দপ্তরে কাজ করতে পারলে ডিজি অফিস-বোর্ডগুলোয় …
  • ০৮ অক্টোবর ২০২৬
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘জীবন মানে নিজের সাথে সংগ্রাম’— প্রথম শ্রেণি থেকে মাস্টার্স…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুর্বল ব্যক্তির কাঁধে নগ্ন স্থূল ট্রাম্প, হাতে দাঁড়িপাল্লা,…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রক্টর-রেজিস্ট্রারের দায়িত্ব সামলেও বাজিমাত: টানা ৩ বার বি…
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬