বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ২

০১ মে ২০১৯, ১১:৩১ AM

© সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪ জন। আহতদের অবস্থা আশঙ্কাজনক। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিট নাগাদ এ হামলার ঘটনা ঘটে। খবব সিএএনএন’র

বিশ্ববিদ্যালয়টি ক্যারোলিনা অঙ্গরাজ্যের প্রধানতম শহর শার্লটেতে অবস্থিত। হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যে এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পুলিশ প্রধান জেফ বেকার বলেছেন, অজ্ঞাত এক ব্যক্তি বন্দুক দিয়ে শিক্ষার্থীর ওপর গুলি চালিয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তারা।

এছাড়া তিনি জানান, কয়েকজন পুলিশ গিয়ে হামলাকারীকে আটক করে। তবে তার পরিচয় সম্পর্কে কিছুই জানায়নি পুলিশ। এ ঘটনার তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

শহরটির মেয়র ভি লাইলেস এক টুইট বার্তায় হতাহতের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

হঠাৎ শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কের পদত্যাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা গবেষকদের তালিকায় রাবিপ্রবির ৩ শিক্ষক
  • ০৮ অক্টোবর ২০২৬
ঢাবিতে নিকাব পরা শিক্ষার্থীকে ‘মৌলবাদী সন্ত্রাসী’ আখ্যা; ব্…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় রুয়েটের ১৫ শিক্ষক-গবেষক
  • ০৮ অক্টোবর ২০২৬
বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
  • ০৮ অক্টোবর ২০২৬
নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী উজেইবং মেলা
  • ০৮ অক্টোবর ২০২৬