প্রেম করলেই বিয়েতে বাধ্য করা যাবে না!

৩০ এপ্রিল ২০১৯, ০১:৫১ PM

© সংগৃহীত

গার্লফ্রেন্ড বিয়েতে অরাজি হওয়ায় তাঁকে ছুরি মেরেছিলেন ভারতের চেন্নাইয়ের থিরুবানমিয়ুরের বাসিন্দা কেভিন। শেষ পর্যন্ত সেই ঘটিয়েছে আদালত পর্যন্ত। প্রেমিক-প্রেমিকাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন- প্রেম করলেই বিয়েতে বাধ্য করা যাবে না।

একটি মামলার প্রেক্ষিতে মঙ্গলবার এই কথা বলেন মাদ্রাজ হাইকোর্ট। অভিযুক্ত ব্যক্তির জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। আদালত বলেছে, ‘বিয়েতে অরাজি হলেই তাঁকে ছুরি মারা যায় না। কোনও পুরুষকে বিয়ে করতে কোনও মহিলা অসম্মত হতেই পারেন। কাউকে বিয়েতে বাধ্য করার অধিকার কারোর নেই।’

মামলার শুনানি করতে গিয়ে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এন আনন্দ বেঙ্কটেশ বলেন, ‘এ ধরনের ঘটনা আজকাল প্রায়ই ঘটছে। এটা খুভই উদ্বেগজনক। এই ধরনের অপরাধ যারা করছে, তারা প্রেমে আঘাত পেয়েছে বলে তাদের প্রতি আদালত নরম মনোভাব দেখাতে পারে না। এই ধরনের নৃশংস ব্যবহার কোনও ভাবেই বরদাস্ত করা যাবে না।’ খবর: এই সময়।

অপরাধীর মানসিক চিকিত্‍সা করানোরও নির্দেশ দেন বিচারপতি। তিনি আরও বলেন, ‘এই ধরনের ঘটনা তখনই ঘটে যখন পুরুষ নারীকে পণ্য বলে মনে করে। তারা যা বলবে তাতেই নারীকে রাজি হতে হবে বলে দাবি।’

সরকারি শিক্ষকরা দপ্তরে কাজ করতে পারলে ডিজি অফিস-বোর্ডগুলোয় …
  • ০৮ অক্টোবর ২০২৬
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘জীবন মানে নিজের সাথে সংগ্রাম’— প্রথম শ্রেণি থেকে মাস্টার্স…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুর্বল ব্যক্তির কাঁধে নগ্ন স্থূল ট্রাম্প, হাতে দাঁড়িপাল্লা,…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রক্টর-রেজিস্ট্রারের দায়িত্ব সামলেও বাজিমাত: টানা ৩ বার বি…
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬