মর্গ থেকে উঠেই পার্টিতে যোগ দিলো লাশ!

৩০ এপ্রিল ২০১৯, ১১:২৩ AM

© প্রতীকী

সাধারণত হাসপাতালে মৃত্যুর পর মৃতদেহ মর্গে রাখা হয়। কিন্তু মর্গে মৃতদেহ রাখার পরই এক অলৌকিক ঘটনা ঘটল। মর্গের হিমাগার থেকে লাশ উঠে পার্টিতে যোগ দিল। অবিশ্বাস্য হলেও এমনই এক ঘটনা ঘটেছে রাশিয়ায়।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিরর এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, এক ব্যক্তি বন্ধুদের সঙ্গে পার্টি করতে গিয়ে মাত্রাতিরিক্ত ভদকা পান করেন। পার্টি চলাকfলীন ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। এমন অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা পরীক্ষা করে জানান, ওই ব্যক্তি মারা গেছেন। একারণে পরে তার লাশ মর্গে রাখা হয়।

পুলিশের মুখপাত্র আলেক্সে স্টোয়েভ জানান, স্থানীয় মর্গ সেদিন প্রায় লাশে ভর্তি ছিল। এমনকি মর্গের মেঝে ও ফ্রিজাররুমেও ভর্তি ছিল লাশ। আর সেখানেই ঘটে এই অলৌকিক ঘটনা। অন্ধকার লাশ ঘরের ভিতরেই জীবন ফিরে পান ওই ব্যক্তি। কীভাবে এই ঘটনা ঘটে তা নিয়ে এখনও দ্বিধায় চিকিৎসকরা।

তাদের অনুমান, মাত্রাতিরিক্ত অ্যালকোহলের প্রভাবে ব্যক্তির মস্তিষ্কের ক্রিয়া এমনভাবে ব্যাহত হয়েছিল, যাতে তাকে মৃত বলে মনে করা হয়েছিল। সম্ভবত মর্গের ফ্রিজার রুমের ঠাণ্ডাতেই সে সমস্যা মেটে। মস্তিষ্ক স্বাভাবিক হতে শুরু করতেই প্রাণ ফিরে পান তিনি।

কিন্তু লাশ থেকে তরতাজা মানুষ হয়ে ওঠার অভিজ্ঞতা কী রকম? জানতে চাইলে জবাবে ওই ব্যক্তি জানিয়েছেন, অন্ধকারে মধ্যে আছন্ন অবস্থা থেকে উঠে প্রথমে তিনি বুঝেই উঠতে পারছিলেন তিনি ঠিক কোথায় আছেন। ঘোর কাটতে হাতে ঠেকে মানুষের ঠাণ্ডা শরীর। তখনই প্রচণ্ড ভয় পেয়ে যান তিনি। চিৎকার করে মর্গ থেকে বেরিয়ে আসেন।

মর্গের রক্ষীরাও বিস্ময়ে দেখেন, চিৎকার করতে করতে লাশঘর থেকে জীবন্ত হয়ে ছুটছে এক লাশ। পুরো ঘটনা জানানো হয় পুলিশকে।

এদিকে মর্গ থেকে জীবন ফিরে পাওয়ার পর তিনি ফিরে যান বন্ধুমহলে। সেখানে তাকে দেখে বন্ধুরা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। তবে বাস্তব যে কল্পনার থেকেও সত্যি, সে কথাই একটা সময় মেনে নেন তারা। আর তাই ফের শুরু হয় পার্টি। বন্ধুর পুনর্জন্ম সেলিব্রেট করা শুরু হয়। মর্গ থেকে উঠে রাতভর ফের পার্টিতে মেতে ওঠে ঘণ্টাকয়েক আগে ঘোষিত লাশ।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘জীবন মানে নিজের সাথে সংগ্রাম’— প্রথম শ্রেণি থেকে মাস্টার্স…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুর্বল ব্যক্তির কাঁধে নগ্ন স্থূল ট্রাম্প, হাতে দাঁড়িপাল্লা,…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রক্টর-রেজিস্ট্রারের দায়িত্ব সামলেও বাজিমাত: টানা ৩ বার বি…
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬