রাস্তায় শিকল বাঁধা মা-সন্তান, ভাইরাল সেই ছবি

২৮ এপ্রিল ২০১৯, ০৪:৩৬ PM

© সংগৃহীত

ঢাকা শহরের সকালের দৃশ্য সবারই কাছে পরিচিতি। দিনের শুরুতে কর্মব্যস্ত মানুষের ফুরসত নেই ডানে-বামে দেখার। এমনই শহরে ফুরফুরে মেজাজে সন্তানের হাতে-পায়ে শিকল দিয়ে ‍দিব্যি ‍ঘুরে বেড়াচ্ছেন মা-শিশু সন্তান। মা তার সন্তানকে শিকল দিয়ে বেঁধে সড়কের ফুটপাত দিয়ে হাঁটছেন। শিশুটির হাতে দশ টাকার একটি নোট। 

রবিবার সকালে দৃশ্যটি ধরা পড়ছে বেসরকারি টেলিভিশন এনটিভির সিনিয়র রিপোর্টার আরাফাত সিদ্দিকী। ছেলেকে শাহীন স্কুলে দিয়ে ফেরার পথে রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকাতে তিনি দেখতে পান সন্তানসহ একজন মা হাঁটছেন। পরে নিজের তোলা ছবিটি ফেসবুকে পোস্ট করেন।

এরপরই বেশ ভাইরাল এই ছবি। দিনভর এ ছবি নিয়ে আলোচনা চলছে। ছবিটি নিজেই তুলেছেন বলে জানিয়েছেন আরাফাত সিদ্দিকী। তিনি জানান, সকাল সাড়ে দশটার ছবিটি রাজধানী জাহাঙ্গীর গেটের কাছে স্বাধীনতা টাওয়ারের সামনে তোলা। ছেলেকে শাহীন স্কুলে দিয়ে ফেরার পথে এ দৃশ্য দেখতে পান। এক মা তার সন্তানকে শিকলে পরিয়ে রাখার বিষয়টি চোখে পড়ার মতো বিষয়। তখনই ছবিটি তুলেন আরাফাত।

এ বিষয়ে আরাফাত বলেন, ‘আমি মোবাইলে তাদের ছবি তুলছি সেটা বুঝতে পেরে শিশুটি খুশি হয়। একহাত তুলে আমাকে অভিনন্দনের মতো কিছু একটা জানায় সে। সে সময় শিশুটির হাতে দশ টাকার নোট দেখতে পাই।’

এ সময় শিশুটির মা তার সঙ্গে কিছু কথাও বলেন বলে জানান আরাফাত। তবে ওই নারীর সেসব কথা অসংলগ্ন মনে হয় আরাফাতের কাছে। তিনি বলেন, শিশুটি ওই নারীকে ‘মা’ বলে ডাকছিল। এভাবে কেন শিকল বেঁধে তারা হাঁটছিলেন সে বিষয়ে কিছু জানতে পারেননি ছবি পোস্টকারী আরাফাত।

খোদ রাজধানীতে জীর্ণশীর্ণ পোশাকে সন্তানসহ মায়ের এমন ছবি দেখে অনেকে নানা মন্তব্য করছেন। কেউ আবার ছবিটি পোস্টকারীকে ধন্যবাদ দিচ্ছেন ব্যতিক্রমী ছবিটি তোলার জন্য।

কেউ বলছেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একশ্রেণির মানুষ এখন অবহেলার মধ্যে আছে এই ছবি সে কথাই বলছে।

হঠাৎ শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কের পদত্যাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা গবেষকদের তালিকায় রাবিপ্রবির ৩ শিক্ষক
  • ০৮ অক্টোবর ২০২৬
ঢাবিতে নিকাব পরা শিক্ষার্থীকে ‘মৌলবাদী সন্ত্রাসী’ আখ্যা; ব্…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় রুয়েটের ১৫ শিক্ষক-গবেষক
  • ০৮ অক্টোবর ২০২৬
বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
  • ০৮ অক্টোবর ২০২৬
নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী উজেইবং মেলা
  • ০৮ অক্টোবর ২০২৬