দুটি ফুচকা কম দেওয়ায় সড়ক অবরোধে বসলেন নারী, অতঃপর...

২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ AM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ AM
ভারতের গুজরাটে দুটি পানিপুরি কম দেওয়ায় রাস্তা অবরোধ

ভারতের গুজরাটে দুটি পানিপুরি কম দেওয়ায় রাস্তা অবরোধ © সংগৃহীত

সাধারণত রাজনৈতিক বা সামাজিক দাবিতে দেখা যায় মানুষ রাস্তায় বসে প্রতিবাদ করে। কিন্তু এবার পরিস্থিতি একেবারেই অন্যরকম। ভারতের গুজরাটের ভাদোদারায় এক নারী মাত্র দুটি পানিপুরি কম দেওয়ায় রাস্তায় বসে যান, এবং কয়েক ঘণ্টা যান চলাচল থমকে যায়।

স্থানীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, নারী ২০ রুপি দিয়ে ৬টি পানিপুরি কিনেছিলেন। কিন্তু বিক্রেতা তাকে মাত্র ৪টি পানিপুরি দেন। এ নিয়ে প্রতারিত হওয়ার অভিযোগ তুলে তিনি রাস্তায় বসে যান। ঘটনাস্থলে থাকা মানুষজন অবাক দৃষ্টিতে এই প্রতিবাদের দৃশ্য ফোনে ধারণ করেন।

ভিডিওতে দেখা যায় কান্নাজড়িত কণ্ঠে ওই নারী বলেন, ‘২০ রুপিতে আমাকে পানিপুরি কম দিয়েছে। আর আমার সঙ্গে ঝগড়া করছে।’

প্রত্যক্ষদর্শীরা বলেন, নারীর এই অনন্য প্রতিবাদ কার্যত নাট্যদৃশ্যের মতো ছিল। পুলিশ এসে তাকে সরিয়ে নেওয়ার পরও তিনি কান্নায় ভেঙে পড়েন এবং দাবি করেন, ‘২০ রুপিতে ছয়টি পুচকা, কম নয়।’ কয়েক ঘণ্টা ধরে যানবাহন এই ‘পানিপুরি বিতর্কের’ কারণে থমকে থাকে। কয়েক ঘণ্টা পর পুলিশ এসে তাকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। তবে বাকি দুটি পানিপুরি তিনি পেয়েছেন কি না, তা এখনও জানা যায়নি।

সূত্র: এনডিটিভি

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী
  • ২৬ আগস্ট ২০২৬
কেন গ্রেপ্তার হলেন এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা
  • ২৬ আগস্ট ২০২৬
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
  • ২৬ আগস্ট ২০২৬
হোয়াটসঅ্যাপ গ্রুপে আর পাঠানো লাগবে না স্ক্রিনশট, যুক্ত হচ্…
  • ২৬ আগস্ট ২০২৬
আজ বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
  • ২৬ আগস্ট ২০২৬
ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬