এবার মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদিদের উপাসনালয়ে হামলা

২৮ এপ্রিল ২০১৯, ১০:২৫ AM

© সংগৃহীত

নিউজিল্যান্ডে মসজিদে হামলার ক’দিন পরই হামলা হয় শ্রীলঙ্কার গির্জায়। সে হামলার রেশ কাটতে না কাটতেই এবার বন্দুকধারীরা হামলা চালালো মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদিদের উপাসনালয় সিনাগগে।

রবিবার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগা শহরের পওয়েতে একটি সিনাগগে বন্ধুকধারীর চালানো হামলায় এক নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।

এব্যাপারে পুলিশ জানিয়েছে, হামলাকারী ১৯ বছরের যুবককে আটক করা হয়েছে।


শহরটির পুলিশ প্রধান ডেভিন নিসলিত বলেন, ওই সিনাগগে পাসওভার অনুষ্ঠান চলাকালে এ হামলা চালানো হয়। হামলার পর উপাসনালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত চারজন গুলিবিদ্ধ হয়ে ভর্তি হয়েছেন। পুলিশ হামলার কারণ জানাতে পারেনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।

উল্লেখ্য, গত রোববার শ্রীলঙ্কায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে চলাকালে গির্জা ও বিলাসবহুল হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ২৫৩ জন নিহত হন। রাজধানী শহর কলম্বো, অদূরের নেগম্বো ও পূর্বাঞ্চলীয় প্রদেশ বাত্তিকোলার সেই হামলায় আহত হয়ে অন্তত ৫০০ মানুষ চিকিৎসাধীন রয়েছেন।

গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার পিটসবার্গ সিনাগগে বন্দুক হামলায় ১১ জন নিহত হয়েছিল।

সরকারি শিক্ষকরা দপ্তরে কাজ করতে পারলে ডিজি অফিস-বোর্ডগুলোয় …
  • ০৮ অক্টোবর ২০২৬
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘জীবন মানে নিজের সাথে সংগ্রাম’— প্রথম শ্রেণি থেকে মাস্টার্স…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুর্বল ব্যক্তির কাঁধে নগ্ন স্থূল ট্রাম্প, হাতে দাঁড়িপাল্লা,…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রক্টর-রেজিস্ট্রারের দায়িত্ব সামলেও বাজিমাত: টানা ৩ বার বি…
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬