বাংলাদেশ ভ্রমণে ‘উচ্চমাত্রার’ সতর্কতা কানাডার নাগরিকদের

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০ PM
বাংলাদেশ ও কানাডার পতাকা

বাংলাদেশ ও কানাডার পতাকা © সংগৃহীত

বাংলাদেশ ভ্রমণে কানাডার নাগরিকদের সতর্ক করেছে দেশটির সরকার। কানাডার সরকারি ওয়েবসাইটের ‘ভ্রমণ’ বিভাগে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।

এতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতামূলক হলুদ চিহ্ন জারি করা হয়েছে। অর্থাৎ উচ্চমাত্রায় সতর্ক থাকতে বলা হয়েছে। আর বাংলাদেশের পার্বত্য তিন জেলায় ভ্রমণের ক্ষেত্রে সতর্কতামূলক লাল চিহ্ন জারি করেছে কানাডার সরকার। অর্থাৎ পার্বত্য অঞ্চল ভ্রমণ নিষেধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে কানাডার নাগরিকদের উদ্দেশে বলা হয়, বাংলাদেশে সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ এবং দেশজুড়ে হরতাল-অবরোধের কথা মাথায় রেখে দেশটিতে ভ্রমণে উচ্চমাত্রায় সতর্ক থাকুন। দেশটিতে যেকোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটতে পারে, যার আগাম সংকেত নাও পাওয়া যেতে পারে।

এ ছাড়া পার্বত্য তিন জেলায় যেকোনো ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে বিক্ষিপ্ত সংঘাতের কথা মাথায় রেখে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভ্রমণ এড়িয়ে চলুন।

যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬