প্রয়াত কোচকে নিয়ে বাংলায় যে বার্তা দিলেন মেসি

২৬ এপ্রিল ২০১৯, ১১:২৭ AM

© সংগৃহীত

বাংলাদেশের প্রায় প্রতিটা উৎসবেই লা লিগা বা বার্সেলোনা পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। কিন্তু এবার বাংলাদেশের ভক্তদের চমকে দিলেন বার্সা প্রাণভোমরা লিওনেল মেসি। তিনি তাঁর ভক্তদের জন্য ফেরিফাইড ফেসবুক পেজে বাংলায় স্ট্যাটাস দিয়েছেন।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে মেসি বার্সার প্রয়াত কোচ টিটো ভিলানোভার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে বাংলায় লিখেছেন- সবসময় আমাদের সাথে।

গতকাল ২৫ এপ্রিল ছিল বার্সেলোনার সাবেক কোচ টিটো ভিলানোভার ৫ম মৃত্যুবার্ষিকী। মূলত তাঁর প্রিয় কোচকে স্মরণ করতে বাংলাকে বেছে নিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। প্রিয়বিয়োগে কষ্টটা একটু বেশিই থাকে, তারই প্রতিফলন দেখালেন তিনি।

স্ট্যাটাসে বাংলা ছাড়াও স্প্যানিশ ও ইংরেজিতে একই কথা লিখেছেন তিনি। প্রিয় তারকার কাছ থেকে এমন স্ট্যাটাস পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশি ভক্তরা। এ নিয়ে নানাজন নানা মন্তব্য করছেন। অনেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। কেউ ভালোবাসার কথা জানাচ্ছেন। কেউ আবার প্রয়াত কোচের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

এর আগে সবশেষ বাংলা নববর্ষে (পহেলা বৈশাখ) শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেয় লা লিগা কর্তৃপক্ষ। শুভেচ্ছা বর্তায় তারা লিখে, ‘শুভ নববর্ষ। আমরা জানি কালকে ছিল, কিন্তু তবু লা লিগার তরফ থেকে সকলকে পয়লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’

প্রসঙ্গত, ১৭ই সেপ্টেম্বর ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন টিটো ভিলানোভা। তার ফুটবল ক্যারিয়ারে তিনি ছিলেন একজন মিডফিল্ডার। ক্লাব পর্যায়ে ২৬ টি অফিসিয়াল ম্যাচে তিনি অংশ নিয়েছেন সেল্টা ভিগোর হয়ে। পেশাদার ক্যারিয়ারের সমাপ্তির পর তিনি যুক্ত হন কোচি‌ংয়ে। গার্দিওলার সহকারী হিসেবে তিনি দুই মৌসুম দায়িত্ব পালন করেন।

২০১২-১৩ মৌসুমে মেসিদের মূল কোচের ভূমিকায় দেখা যায় এই স্প্যানিশ কোচকে। তার অধীনে প্রথম মৌসুমেই স্প্যানিশ লেগের শিরোপা জেতে বার্সেলোনা। ক্যানসারের কারনে বেশিদিন দলের সাথে থাকতে পারেননি তিনি। জুলাই মাসের ১৩ তারিখে বার্সেলোনার দায়িত্ব ছেড়ে দিতে বাধ্য হন এই কোচ। ২৫ এপ্রিল ২০১৪ সালে পরলোকগমন করেন টিটো ভিলানোভা।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘জীবন মানে নিজের সাথে সংগ্রাম’— প্রথম শ্রেণি থেকে মাস্টার্স…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুর্বল ব্যক্তির কাঁধে নগ্ন স্থূল ট্রাম্প, হাতে দাঁড়িপাল্লা,…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রক্টর-রেজিস্ট্রারের দায়িত্ব সামলেও বাজিমাত: টানা ৩ বার বি…
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬