কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলা

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ PM
কাতারের রাজধানী দোহার কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ও ধোয়া উড়তে দেখা গেছে

কাতারের রাজধানী দোহার কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ও ধোয়া উড়তে দেখা গেছে © বিবিসি বাংলা

কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির নরিাপত্তা বাহিনী আইডিএফ হামলার তথ্য নিশ্চিত করে জানিয়েছে, তারা হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে ‌‌‘সুনির্দিষ্ট হামলা’ চালিয়েছে। তবে ঠিক কোথায় হামলা চালানো হয়েছে, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

হামাসের বরাতে বিবিসি জানিয়েছে, হামাসের যে নেতারা দোহায় ইসরায়েলের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিলেন, তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কাতারের দোহার কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে ধোয়া উড়তে দেখা গেছে বলে বার্তা সস্থা এএফপি ও রয়টার্স জানিয়েছে।

আরও পড়ুন: পদত্যাগের পর হেলিকপ্টারে কোথায় গেলেন নেপালের প্রধানমন্ত্রী?

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মাজেদ আল আনসারি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এ হামলা পরিষ্কারভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও কাতারে অবস্থানকারীদের জন্য ‘গুরুতর হুমকি’। তিনি জানিয়েছেন, কাতারের রাজধানী দোহার যে স্থানে হামলা চালানো হয়েছে, সেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্যরা বসবাস করতেন।

আহত ছাত্রীর চিকিৎসায় ব্যতিক্রমী উদ্যোগ নিল নজরুল বিশ্ববিদ্য…
  • ২৫ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫
  • ২৫ আগস্ট ২০২৬
শিগগিরই ছায়া মন্ত্রিসভার ঘোষণা জামায়াতের—প্রধানমন্ত্রীর দায়…
  • ২৫ আগস্ট ২০২৬
হল থেকে শিক্ষার্থীর সনদ চুরি, ফেরত দিতে দুই লাখ টাকা দাবী
  • ২৫ আগস্ট ২০২৬
সিট বরাদ্দে অনিয়মের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভের ডাক
  • ২৫ আগস্ট ২০২৬
সাংবাদিকতায় স্নাতকোত্তর কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছ…
  • ২৫ আগস্ট ২০২৬