মঙ্গলবার কাতারের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত

২৪ জুন ২০২৫, ০৭:৫৫ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৪:০৩ PM
পরীক্ষা দিচ্ছেন মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীরা

পরীক্ষা দিচ্ছেন মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীরা © সংগৃহীত

কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর মঙ্গলবারের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে দেশটির শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৩ জুন) এক জরুরি ঘোষণায় এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেনারেল শিক্ষার সব শ্রেণি এবং মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী বুধবার (২৫ জুন) থেকে পুনরায় পরীক্ষা শুরু হবে এবং পূর্ব নির্ধারিত বিষয়ের ক্রম অনুযায়ী তা অনুষ্ঠিত হবে।

কাতারের আল উদেইদ সামরিক ঘাঁটিতে ইরানের হামলার ঘটনার পরপরই পরীক্ষা স্থগিতের এই সিদ্ধান্ত এসেছে। হামলায় কোনো হতাহতের খবর না মিললেও উপসাগরীয় এই দেশ বলেছে, তারা প্রয়োজনে এর জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে। ঘটনার পরপরই সংযুক্ত আরব আমিরাতসহ একাধিক উপসাগরীয় দেশ ইরানের এই হামলার নিন্দা জানিয়েছে।

যুক্তরাষ্ট্র-ভারত রাষ্ট্রদূতের বৈঠকের পরপরই ঢাকায় এলেন পিটা…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিজয় দিবসে চার বিভাগে ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’, কোনটিতে …
  • ১৪ নভেম্বর ২০২৬
বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩; বাসে আগুন
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এখন কত নম্বরে বিল গেটস?
  • ১৪ নভেম্বর ২০২৬
পাঁচ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় …
  • ১৪ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনর্মূল্যায়নের সময় নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950