ভণ্ড তান্ত্রিক ও ‘বাবা’ দের দৌরাত্ম্য ঠেকাতে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৪

০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ PM
ভণ্ড তান্ত্রিক

ভণ্ড তান্ত্রিক © সংগৃহীত ছবি

ভারতের উত্তরাখণ্ডে ভণ্ড তান্ত্রিক ও ভুয়া ‘বাবা’দের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে রাজ্য পুলিশ। ‘অপারেশন কালনেমি’ নামে বিশেষ এই অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও আছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের অপরাধ ও আইনশৃঙ্খলা শাখার আইজি নিলেশ আনন্দ ভরনে।

রোববার এক সংবাদ সম্মেলনে আইজি নিলেশ আনন্দ ভরনে জানান, ‘অপারেশন কালনেমি’ নামের এই অভিযানের আওতায় এখন পর্যন্ত প্রায় ৫ হাজার ৫০০ মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ১৮২ জনের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযান শুরুর পর থেকে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের। জুলাইয়ে শুরু হওয়া এ অভিযানে আগস্ট পর্যন্ত ৪ হাজার মানুষকে জিজ্ঞাসাবাদ করে অন্তত ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ ধাপে আবারও ১৪ জনকে আটক করা হয়েছে, যারা প্রতারণা ও ধর্মান্তরের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ।

আইজি ভরনে জানান, এ অভিযানের লক্ষ্য উত্তরাখণ্ডকে ‘দেবভূমি’ হিসেবে পরিচিত পবিত্র ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা। এ সময় তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া একজন বাংলাদেশি নাগরিক সেলাকুই এলাকায় ভুয়া কাগজপত্র ব্যবহার করে আট বছর ধরে ‘অমিত কুমার’ নামে পরিচয় দিয়ে বসবাস করছিলেন। ওই ব্যক্তি নিজেকে ‘বাঙালি ডাক্তার’ পরিচয়ে পরিচিত করেছিলেন।

সংবাদসূত্র: এনডিটিভি

 

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬