জাপানি গাড়ির শুল্ক কমালেন ট্রাম্প

০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ AM
জাপানি গাড়ির শুল্ক কমালেন ট্রাম্প

জাপানি গাড়ির শুল্ক কমালেন ট্রাম্প © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির আমদানি শুল্ক ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে এই ঘোষণা দেন। ফলে টয়োটা, হোন্ডা ও নিসানসহ জাপানি মোটরশিল্পের জায়ান্টদের জন্য আমদানির অনিশ্চয়তা কিছুটা কমবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শুক্রবার (৫ সেপ্টেম্বর) জানিয়েছে, দীর্ঘ আলোচনার পর এ চুক্তির অংশ হিসেবে জাপান যুক্তরাষ্ট্রে বিশাল বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, জুলাইয়ে ঘোষিত এই চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এতে গাড়ি, ওষুধসহ প্রায় সব জাপানি পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

চক্তির আওতায় টোকিও ৫৫০ বিলিয়ন ডলার মার্কিন প্রকল্পে বিনিয়োগ করবে এবং ধীরে ধীরে নিজেদের বাজার আমেরিকান পণ্যের জন্য উন্মুক্ত করবে। এর মধ্যে গাড়ি ও চালও অন্তর্ভুক্ত থাকবে।এ সমঝোতা চলতি বছরের এপ্রিল মাসে ট্রাম্পের পক্ষ থেকে বিশ্বের বেশিরভাগ দেশের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণার পর মাসব্যাপী আলোচনার মাধ্যমে অর্জিত হয়েছে।

জাপানের অর্থনীতি মূলত রপ্তানিনির্ভর। দেশটির মোট রপ্তানির প্রায় ২০ শতাংশই গাড়ি। গত আগস্টে শুল্ক কার্যকর হওয়ার পর বিশ্বজুড়ে সরকার ও ব্যবসায়িক মহলে অস্থিরতা তৈরি হয়েছিল। টয়োটা সতর্ক করেছে, শুধুমাত্র মার্কিন শুল্কের কারণে এ বছর তাদের প্রায় ১০ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে।

সংবাদসূত্র: বিবিসি

 

সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9