শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলা, নিহত বেড়ে ১৩৮

২১ এপ্রিল ২০১৯, ০২:১০ PM

© সংগৃহীত

শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও তিনটি হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনায় সর্বশেষ পাওয়া তথ্যে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ জনে। এছাড়াও বোমা হামলার এ ঘটনায় আরও আহত হয়েছে ৪ শতাধিক। দেশটির পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের বরাত এ তথ্য জানা গেছে।

শ্রীলঙ্কার পুলিশ বলছে, বোমা হামলার ঘটনায় এ পর্যন্ত ১৩৮ জনের মৃত্যু হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি থেকে দেখা যাচ্ছে, কাতুয়াপিটিয়াতে অবস্থিত সেন্ট সেবাস্তিয়ান নামক গির্জার ছাদ ধসে পড়েছে এবং গির্জার মূল স্থানে ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। স্থানীয় গণমাধ্যম বলছে, নিহতদের মধ্যে বিদেশী পর্যটকও আছেন।

রবিবার সকালে দেশটির রাজধানী কলম্বোর উত্তরাঞ্চলের গির্জা ও নিকটবর্তী নেগোম্বা শহরের গির্জা এবং আশপাশের কয়েকটি হোটেলে এ হামলার ঘটনা ঘটে।

আজ রবিবার খ্রিস্টান ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডে। প্রার্থনার জন্য খ্রিস্টান ধর্মাবলম্বীরা গির্জায় জড়ো হতে থাকেন। আর এর মাঝেই পৃথক জায়গায় এ হামলা চালানো হয়েছে।

হামলার পর কলোম্বোর কাটুয়াপিটিয়ার সেন্ট সেবাস্টিন গির্জার ফেসবুক পেজে বলা হয়, আমাদের গির্জায় বোমা হামলা হয়েছে। এখানে যদি আপনার পরিবারের সদস্য থাকেন তাহলে আসুন, তাদের পাশে দাঁড়ান।

শ্রীলঙ্কা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীদেরই দেশ। দেশটিতে খ্রিস্টান ধর্মালম্বীদের সংখ্যা মাত্র ছয় শতাংশ। ইস্টার সানডের প্রার্থনার কারণে গির্জাগুলোতে বেশ ভিড় ছিল। পুলিশ বলছে, হামলার জন্য এমন সময়কেই বেছে নিয়েছেন জঙ্গিরা।

হঠাৎ শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কের পদত্যাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা গবেষকদের তালিকায় রাবিপ্রবির ৩ শিক্ষক
  • ০৮ অক্টোবর ২০২৬
ঢাবিতে নিকাব পরা শিক্ষার্থীকে ‘মৌলবাদী সন্ত্রাসী’ আখ্যা; ব্…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় রুয়েটের ১৫ শিক্ষক-গবেষক
  • ০৮ অক্টোবর ২০২৬
বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
  • ০৮ অক্টোবর ২০২৬
নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী উজেইবং মেলা
  • ০৮ অক্টোবর ২০২৬