বাদুরের সঙ্গে মহানন্দে বাস করেন এই নারী

১৫ এপ্রিল ২০১৯, ১২:১২ PM
বাদুরের সঙ্গে বাস করা নারী

বাদুরের সঙ্গে বাস করা নারী © সংগৃহীত

ব্যাট ওম্যান রয়েছে, হ্যা সত্যিকার অর্থেই রয়েছে। ভারতের গুজরাতে থাকেন এই ব্যাট ওম্যান। ঘরের চারপাশের দেওয়াল জুড়ে ঘাঁটি গেড়ে থাকা প্রায় দেড় থেকে দুই হাজার বাদুড়ের সাথে নিশ্চিন্তে ও আনন্দের সঙ্গে দিন কাটাচ্ছেন এই বৃদ্ধা।

জানা যায়, গুজরাতের রাজপুর গ্রামের বাসিন্দা ৭৪ বছর বয়সী শান্তাবেন প্রজাপতি। সেই ১৯৯৪ সাল থেকে তিনি মাউস টেলড ব্যাটদের সঙ্গে নিশ্চিন্তে বাস করছেন। একারণে তাকে গ্রমাবাসী চামচিকেওয়ালা ঠাকুমা বলে ডাকেন।

শান্তাবেন প্রজাপতি গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে ওদের সঙ্গে বাস করছি। ওরা আমার পরিবারের অংশ। বাড়ির ভিতর ছেড়ে বারান্দায় রান্না, থাকা ও ঘুমানোর ব্যবস্থার পর থেকে বৃদ্ধি পেয়েছে ওদের সংখ্যা। এখন বাড়ির ভেতরে খুব বেশি আসবাবপত্রও নেই।

শান্তাবেনের ছোট বাড়ির একতলা ও দোতলায় একটি করে ঘর। প্রতিটি ঘরের চার দেওয়ালে বাদুড়গুলোর কলোনি। স্বভাব অনুযায়ী সারা দিন ঘুমোনোর পরে সূর্য ডুবার পর খাদ্যের সন্ধানে বাড়ি ছাড়ে বাদুড়গুলো। রাতভর খাওয়া-দাওয়া সেরে ভোরবেলা আবার ফিরে আসে।

প্রাণীগুললো বাস করায় সারা বাড়িতে দুর্গন্ধে বসবাস করা কঠিন হলে নিম আর কর্পূরের তৈরি ধূপ জ্বালিয়ে রাখেন শান্তাবেন। একারণে এখন ২৪ ঘণ্টাই ধূপ জ্বালিয়ে রাখতে হয় ওই নারীকে। তার ভাষ্যমতে, ওদের ইচ্ছে হলে নিজেরাই বাড়ি ছাড়বে।

এদিকে তার গ্রামের সরপঞ্চ জানান, ওই নারী মৃত্যুর আগে পর্যন্ত প্রাণীগুলো সরাতে নারাজ। গ্রামের অনেক বাসিন্দা শান্তিবেনের বাড়িতে এই প্রাণীগুলির উৎপাত বন্ধ করার চেষ্টা করেছেন। কিন্তু তিনি তার তীব্র বিরোধিতা করেন।

এছাড়াও জানা যায়, বৃদ্ধার এরকম অদ্ভুত বাদুড় বা চামচিকেপ্রীতির কথা জেনে ২০১৫ সালে তাকে নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন দিল্লির এক বাসিন্দা।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘জীবন মানে নিজের সাথে সংগ্রাম’— প্রথম শ্রেণি থেকে মাস্টার্স…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুর্বল ব্যক্তির কাঁধে নগ্ন স্থূল ট্রাম্প, হাতে দাঁড়িপাল্লা,…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রক্টর-রেজিস্ট্রারের দায়িত্ব সামলেও বাজিমাত: টানা ৩ বার বি…
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬