খাবার হিসেবে বিক্রি হচ্ছে বাতাস, এক বাটি ত্রিশ ডলার

০৬ এপ্রিল ২০১৯, ১২:৩৫ PM

© সংগৃহীত

বায়ু, হাওয়া বা বাতাস যা-ই বলা হোক না কেন তা কিন্তু একই বস্তুকে বোঝায়। অদৃশ্য কিন্তু অনুভবযোগ্য এই বাতাস মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য। অবাক হওয়ার মতো হলেও সত্য যে ইতালির একটি রেস্তোরাঁ এই অদৃশ্য উপাদানটি খাওয়ার উপযোগী করে পরিবেশন করছে।

সম্প্রতি ইতালির উত্তরাঞ্চলীয় শহর ক্যাসেল ফ্রাংকো ভেনিতার ফিভা রেস্তোরাঁ ঘোষণা দিয়েছে, বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকদের কাছে তারা ‘ফ্রাইড’ বাতাস পরিবেশন করবে। এর নাম ‘এরিয়া ফ্রিটা’ বা ‘ফ্রাইড এয়ার’। রেস্তোরাঁ কর্তৃপক্ষের এমন ঘোষণার পর বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বাতাস কিভাবে মানুষকে খাওয়াবেন? স্থানীয় এক সাংবাদিকের এমন প্রশ্নে রেস্তোরাঁ প্রধান বাবুর্চি বলেন, ট্যাপিওকা গাছের মূল (ইতালির এক প্রকার সবজি) প্রথমে সেদ্ধ করা হবে। এরপর এটি বাতাসের উপাদান ওজনের সাথে মিশিয়ে দশ মিনিট ভাজা হবে। ফলে এটি মচমচে এবং ভিন্ন ধরনের স্বাদের হবে। এরপর তা গ্রাহকদের পরিবেশন করা হবে। প্রতি বাটি এই ‘ফ্রাইড এয়ার’ খাবারের দাম পড়বে ত্রিশ মার্কিন ডলার।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘জীবন মানে নিজের সাথে সংগ্রাম’— প্রথম শ্রেণি থেকে মাস্টার্স…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুর্বল ব্যক্তির কাঁধে নগ্ন স্থূল ট্রাম্প, হাতে দাঁড়িপাল্লা,…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রক্টর-রেজিস্ট্রারের দায়িত্ব সামলেও বাজিমাত: টানা ৩ বার বি…
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬