২০২৬ সাল থেকে সৌদিতে প্রবাসীদের জন্য সম্পত্তি কেনার সুযোগ

১০ জুলাই ২০২৫, ১১:২১ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০১:৪৬ PM
সৌদি আরব

সৌদি আরব © সংগৃহীত

২০২৬ সাল থেকে সৌদি আরবে বিদেশি নাগরিক ও কোম্পানিগুলো নির্দিষ্ট এলাকায় সম্পত্তি কিনতে পারবেন। সম্প্রতি দেশটির সরকার এ সংক্রান্ত একটি নতুন আইন অনুমোদন করেছে।

প্রথম ধাপে বিদেশিদের জন্য অনুমোদিত এলাকার মধ্যে থাকবে রিয়াদ, জেদ্দা এবং আরও কিছু নির্দিষ্ট অঞ্চল, যেগুলোর নাম পরে ঘোষণা করা হবে। তবে মক্কা ও মদিনায় বাড়ি কিনতে হলে থাকছে বিশেষ শর্ত ও অনুমোদনের বাধ্যবাধকতা। এ বাধ্যবাধকতা ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে।

২০২৬ সালের জানুয়ারি থেকে এই আইন কার্যকর হবে। এর আগে সৌদি সরকার ‘ইস্তিতা’ নামে একটি ওয়েবসাইটে নিয়মকানুন ও অনুমোদিত এলাকার তালিকা প্রকাশ করবে এবং প্রবাসীদের মতামত নেবে। বিদেশি ব্যক্তি, বিদেশি কোম্পানি ও বিনিয়োগকারীরা সম্পত্তি কিনতে পারবেন।

সৌদি সরকারের লক্ষ্য, ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ হিসেবে বিদেশি বিনিয়োগ বাড়ানো, রিয়াদ-জেদ্দা-নিওমসহ বড় শহরগুলোর রিয়েল এস্টেট সেক্টরকে আরও শক্তিশালী করা এবং অর্থনীতিকে বৈচিত্র্যময় করা।

বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের অন্যান্য শহরের মতো যদি সৌদি আরবও বিদেশিদের জন্য সম্পত্তি বিনিয়োগ উন্মুক্ত করে, তাহলে রিয়াদ ও জেদ্দা হয়ে উঠতে পারে নতুন বিনিয়োগের কেন্দ্র।

এক্ষেত্রে প্রবাসীদের করণীয়- ‘ইস্তিতা’ ওয়েবসাইটে নজর রাখতে হবে, নতুন নিয়ম ও অনুমোদিত এলাকার তালিকা দেখতে হবে, প্রপার্টি ডেভেলপারদের প্রকল্পগুলো পর্যবেক্ষণ করতে হবে। 

প্রসঙ্গত, দুবাই, দোহা, আবু ধাবির মতো শহরে বিদেশিদের জন্য অনেক আগে থেকেই ফ্ল্যাট-বাড়ি কেনার সুযোগ আছে। সৌদির নতুন এই সিদ্ধান্তও প্রবাসীদের জন্য খুলে দিচ্ছে স্থায়ী বিনিয়োগ ও বসবাসের নতুন সম্ভাবনা।

 

ট্যাগ: সৌদি আরব
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক যুবসমাবেশ অংশ নিচ্ছে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬