নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্রদল নেতা

০৫ এপ্রিল ২০১৯, ০৫:২৫ PM

© টিডিসি ফটো

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও হাতিমুড়া বাজারের ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন পবিত্র শবে মিরাজের নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাতে উপজেলা ও গুইমারা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিখোঁজ হন তিনি।

দেলোয়ার হোসেনের বড় ভাই আনোয়ার হোসেন জানান, বুধবার রাত ১১টার দিকে হাতিমুড়া বাজার জামে মসজিদ থেকে শবে মিরাজের নামাজ শেষে আর বাড়ি ফিরেনি সে। পরবর্তীতে তাকে খুঁজতে গিয়ে বাড়ি যাওয়ার পথে তার ব্যবহৃত লুঙ্গি, গেঞ্জি, মোবাইল ও দোকানের চাবি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

এ ব্যাপারে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাসুদ করিম জানান, নিখোঁজের বিষয়ে মানিকছড়ি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর পর স্থানীয় সেনা কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তাকে উদ্ধারের জন্য পুলিশ ও সেনাবাহিনী জোর চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজনের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দেলোয়ার হোসেন স্বেচ্ছায় নিখোঁজ হলেন, না কি কারো দ্বারা অপহরণের শিকার হলেন তা জানতে তদন্ত শুরু করেছে। দেলোয়ার হোসেন ব্যবসায়ী হিসেবে বিভিন্ন এনজিও ও ব্যবসায়ীর কাছে দায় দেনার সাথেও যুক্ত থাকার বিষয়টিকেও গুরুত্বসহকারে বিবেচনা করছে পুলিশ।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘জীবন মানে নিজের সাথে সংগ্রাম’— প্রথম শ্রেণি থেকে মাস্টার্স…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুর্বল ব্যক্তির কাঁধে নগ্ন স্থূল ট্রাম্প, হাতে দাঁড়িপাল্লা,…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রক্টর-রেজিস্ট্রারের দায়িত্ব সামলেও বাজিমাত: টানা ৩ বার বি…
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬