তেহরানে ফের বিস্ফোরণের শব্দ

২৮ জুন ২০২৫, ০১:৩০ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০১:৫৯ PM
তেহরানের পশ্চিমাঞ্চলে বিস্ফোরণে

তেহরানের পশ্চিমাঞ্চলে বিস্ফোরণে © সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে ফের একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুক্রবার দিবাগত রাতে এসলামশহর, শাহরিয়ারসহ আশপাশের এলাকাগুলোতে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পরপরই ওই এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে দেশটি। ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির চতুর্থ দিনেই এমন ঘটনা ঘটলো। এতে করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতের আঁধারে পরপর কয়েকটি বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর অল্প সময়ের মধ্যেই পশ্চিম তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। 

এর আগে ১২ দিনের সংঘাত শেষে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি হয় গত মঙ্গলবার। যুদ্ধবিরতির পরেও উভয় দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ জানিয়েছে। সেই সঙ্গে ইরান দাবি করেছে, যুদ্ধবিরতি হলেও ইসরায়েল যেকোনো সময় হামলা চালাতে পারে।

এ ছাড়া দেশটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চেষ্টা চালাচ্ছে। 

৭ পদে শিক্ষকসহ ২১ জনকে নিয়োগ দেবে সেনা পাবলিক স্কুল ও কলেজ
  • ২৩ অক্টোবর ২০২৬
দোকান ‘দখল’ ও মারধরের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার…
  • ২৩ অক্টোবর ২০২৬
নতুন পদ পেলেন হাসনাত-সারজিস-পাটওয়ারী-আসিফ, এনসিপির কেন্দ্রী…
  • ২৩ অক্টোবর ২০২৬
সড়কে প্রাণ হারালেন মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী এসআই মিজান…
  • ২৩ অক্টোবর ২০২৬
এআইইউবিতে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২৩ অক্টোবর ২০২৬