ইসরায়েলের ব্যাপক হামলায় ইরানের বিপ্লবী গার্ড কমান্ডার নিহত

২১ জুন ২০২৫, ০১:৫৮ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ১০:৩০ PM
সাইদ ইজাদি

সাইদ ইজাদি © সংগৃহীত

ইসরায়েলের নতুন করে হামলায় ইরানের বিপ্লবী গার্ড কমান্ডার নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রয়া নিউজ ও বার্তা সংস্থা রয়টার্স।

শনিবার (২১ জুন) আইআরজিসির ও ফিলিস্তিনি কর্পস কমান্ডার সাইদ ইজাদিকে লক্ষবস্তুতে হত্যা করা হয়েছে বলে জানান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

রয়টার্স জানায় কাৎজ বলেন, ইরানের কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে এক হামলায় সাঈদ ইজাদি নিহত হয়েছেন। আমরা সাইদ ইজাদিকে হত্যা করেছি, যিনি ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য দায়ী একজন সিনিয়র আইআরজিসি কমান্ডার।

এর আগে শীর্ষ দুই কমান্ডারের নিহতের খবর আসে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) ড্রোন ইউনিটের দ্বিতীয় কমান্ডারও নিহত হয়েছেন। প্রধান নিহতের পর তিনি দায়িত্বপ্রাপ্ত হয়ে ইসরায়েলে ড্রোন হামলা অব্যাহত রেখেছিলেন। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, আইআরজিসির মনুষ্যবিহীন বিমানবাহী যান (ইউএভি) ইউনিটের নতুন কমান্ডারকে হত্যা করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলো কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালায়। এতে আমিন পুর জোদখি নামে পরিচিত কমান্ডার নিহত হয়েছেন। এ কমান্ডার ইরানের দক্ষিণ-পশ্চিম থেকে ইসরায়েলের দিকে শত শত ইউএভি ড্রোন উৎক্ষেপণের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন।

হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে ফিরেছেন মির্জা আব্বাস, শারীরিক অবস্থা নিয়ে যা বললেন সহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬