তুরস্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

২১ জুন ২০২৫, ১০:৩২ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০৮:১৮ PM
আব্বাস আরাঘচি

আব্বাস আরাঘচি © সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) বৈঠকে অংশ নিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছেছেন। শনিবার (২১ জুন) আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়ং জার্নালিস্টস ক্লাব জানিয়েছে, বৈঠকে ৪০টিরও বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিচ্ছেন। এই বৈঠকে অংশগ্রহণের জন্যই আব্বাস আরাঘচি তুরস্কে গেছেন।

এর আগে শুক্রবার (২০ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তার ঠিক পরদিন এই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিচ্ছেন তিনি।

এদিকে ইরানের ওপর ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দুবার ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। ধারণা করা হচ্ছে, এই আলোচনার উদ্দেশ্য ছিল উত্তেজনা প্রশমন।

তবে শুক্রবার দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা থামাতে যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করবে না। তার ভাষায়, “ইসরায়েল যুদ্ধের ময়দানে এখন জয়ী অবস্থানে রয়েছে। এমন পরিস্থিতিতে তাদের হামলা বন্ধ করতে বলা সহজ নয়।”

ট্রাম্প আরও বলেন, “যদি কেউ পরাজিত হয়, তাকে থামতে বলা সহজ। কিন্তু কেউ যদি জয়ী হয়, তাকে থামতে বলা কঠিন হয়ে পড়ে। তারপরও আমরা আলোচনার জন্য প্রস্তুত এবং ইরানের সঙ্গেও কথা চলছে। দেখা যাক কী হয়।”

তিনি দাবি করেন, চলমান যুদ্ধে ইসরায়েল এখন পর্যন্ত ইরানের চেয়ে ভালো অবস্থানে রয়েছে এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬