ইসরায়েলের মাইক্রোসফট ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

২০ জুন ২০২৫, ১২:৩০ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৮:৩৫ PM
 ইসরায়েলে ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলে ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা © সংগৃহীত

ইসরায়েলের দক্ষিণে বীরশেভায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (২০ জুন) সকালে এ হামলা চালিয়েছে ইরান। এতে ইসরায়েলের মাইক্রোসফট ভবনে আগুন ও বিশাল ধোয়ার কুণ্ডলী দেখা যায়। 

সিএনএন ও টাইমস অব ইসরায়েলের পৃথক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। তবে এর কিছুক্ষণ পর বীরশেভা শহরের একটি স্থানে আগুন লেগে যায়। পরে  জরুরি সেবাদানকারী সংস্থাগুলো সেখানে পৌঁছে যায়।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বীরশেভা শহরে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ক্ষেপণাস্ত্রটি একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে আঘাত করলে আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকটি যানবাহন পুড়ে যায় এবং আশেপাশের বাড়িঘরেও ক্ষতি হয়। আগুন নেভাবে দমকল বাহিনীর কর্মকর্তারা কাজ করছেন। 

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950