ইরানের ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা সম্ভব হয়নি— স্বীকার করল ইসরায়েলি গণমাধ্যম

২০ জুন ২০২৫, ১০:০২ AM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৮:৩৫ PM
ক্ষেপণাস্ত্র

ক্ষেপণাস্ত্র © সংগৃহীত

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বেয়ারশেবায় সম্প্রতি ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনী এই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। শুক্রবার (২০ জুন) আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এ সংবাদ প্রকাশ করেছে। 

ইসরায়েলের জনপ্রিয় সংবাদমাধ্যম ইয়েদিয়োথ আহরোনোথ জানিয়েছে, বেয়ারশেবা পৌরসভা নিশ্চিত করেছে যে, ইরানের ক্ষেপণাস্ত্রটি “সরাসরি আঘাত” করেছে এবং এটি কোনো প্রতিহত ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ নয়। চ্যানেল ১২ নিউজও জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করতে পারেনি।

এই হামলায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এ ধরনের হামলা ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইসরায়েল তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা এখনো কমেনি।

ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬
দক্ষিণ এশিয়ার মুসলিমপ্রধান দেশগুলোর শিক্ষার্থীদের শতভাগ স্ক…
  • ১৫ অক্টোবর ২০২৬