পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বসছেন ট্রাম্প

১৮ জুন ২০২৫, ১২:৩৯ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৬:৫১ PM
ডোনাল্ড ট্রাম্প ও জেনারেল আসিম মুনির

ডোনাল্ড ট্রাম্প ও জেনারেল আসিম মুনির © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে দেখা করবেন। ওয়াশিংটন সময় দুপুরে হোয়াইট হাউসে দুজনের একসঙ্গে মধ্যাহ্নভোজ যোগ দেওয়ার কথা রয়েছে।

তবে গণমাধ্যমের সাংবাদিকদের জন্য ওই বৈঠকে প্রবেশ নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।

গত ১৪ জুন থেকে জেনারেল মুনির যুক্তরাষ্ট্র সফর করছেন। দুজনের মধ্যে এই বৈঠক পূর্বনির্ধারিত ছিল।

আরও পড়ুন : যে কয়েকটি কারণে ইরানকে হারানো প্রায় অসম্ভব

ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও সংঘাত এই অঞ্চলের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই বৈঠকটি হতে যাচ্ছে এবং এই সময়ের কারণেই সেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সঙ্গে ইরানের সীমান্ত রয়েছে। যদিও ইরান ও ইসরায়েলের ক্রমবর্ধমান হামলা-পাল্টা হামলার মাঝে প্রতিবেশী ইরানের সঙ্গে সব সীমান্ত অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান।

ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জেনারেল মুনির গত মে মাসের শেষের দিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন বাঘেরির সঙ্গে দেখা করেছিলেন।

আরও পড়ুন : মার্কিন ঘাঁটি ছেড়েছে অন্তত চার এফ-৩৫ যুদ্ধবিমান

গত ১৩ জুন চলমান যুদ্ধের প্রথম দিনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন বাঘেরি।

পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে দেখা হয় জেনারেল মুনিরকে।

বিশ্বে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান। শুক্রবার দেশটি বলেছে, ‘‘ইসরায়েলের হামলার বিরুদ্ধে তারা ইরানের সরকার ও জনগণের পাশে রয়েছে। ইরান এবং পাকিস্তান উভয় দেশই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না।

সূত্র : বিবিসি বাংলা

পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা উপহার প্রধান…
  • ১৫ নভেম্বর ২০২৬
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের
  • ১৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশের হারের পর স্টেডিয়ামে আগুন
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ঢাকা কলেজের আমান উল্লাহ আমানের
  • ১৪ নভেম্বর ২০২৬
মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, জন্মের পরই মৃত্যু নবজাতকের
  • ১৪ নভেম্বর ২০২৬
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950