প্রথমবারের মতো উচ্চপর্যায়ের কোনো বৈঠকে অনুপস্থিত নেতানিয়াহু

১৫ মার্চ ২০২৬, ০৩:২৪ PM
নেতানিয়াহুর অনুপস্থিতিতে নিরাপত্তা বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ

নেতানিয়াহুর অনুপস্থিতিতে নিরাপত্তা বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ © সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো মন্ত্রিপরিষদ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে অনুপস্থিত রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মৃত্যুর গুঞ্জনের মধ্যেই কোনো আগাম ঘোষণা বা ব্যাখ্যা ছাড়াই জায়নবাদী প্রধানমন্ত্রীর এই অনুপস্থিতি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রয়া নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, সেখানে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অনুপস্থিতি সবাইকে অবাক করেছে। তার পরিবর্তে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীরা এই বৈঠকে নেতৃত্ব দেন।

সংবাদমাধ্যম গ্লোব অবজারভারের প্রতিবেদনে বলা হয়েছে, আজকের উচ্চ স্তরের নিরাপত্তা বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘নিখোঁজ’! ইসরায়েল কাৎজ গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠকের সভাপতিত্ব করেছেন। সাধারণত এই ধরনের গুরুত্বপূর্ণ বৈঠক নেতানিয়াহু নিজেই পরিচালনা করে থাকেন।

ইরানের সর্বোচ্চ নেতৃত্বের ওপর ইসরায়েলি হামলা এবং তার পাল্টা জবাবে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ফলে মধ্যপ্রাচ্যে এখন চরম অস্থিরতা বিরাজ করছে। এমন সংকটময় মুহূর্তে রবিবার (১৫ মার্চ) অনুষ্ঠিত হয় বিশেষ নিরাপত্তা ক্যাবিনেট এবং মন্ত্রিসভার বৈঠক। সাধারণত এসব বৈঠক নেতানিয়াহু নিজেই পরিচালনা করে থাকেন। অবশ্য ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখন পর্যন্ত এই অনুপস্থিতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬