ভারতে থাকা সব বোয়িং ৭৮৭ এয়ারক্রাফট নিরীক্ষার নির্দেশ

১৪ জুন ২০২৫, ০৮:৪৫ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৮:৩২ PM
দূর্ঘটনায় কবলিত বোয়িং ৭৮৭এস বিমান

দূর্ঘটনায় কবলিত বোয়িং ৭৮৭এস বিমান © সংগৃহীত

ভারতে স্থানীয় বিভিন্ন অপারেটরের অধীনে বিমান পরিষেবা দেওয়া বোয়িং ৭৮৭এস মডেলের সব এয়ারক্রাফট নিরীক্ষার নির্দেশ দিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ। শনিবার (১৪ জুন) ভারতের বিমানমন্ত্রী রাম মোহন নাইডু এ তথ্য জানিয়েছেন।

এর আগে শুক্রবার (১৩ জুন) ভারতের বিমান চলাচল কর্তৃপক্ষ এয়ার ইন্ডিয়াকে তাদের বহরে থাকা সবগুলো বোয়িং ৭৮৭-৮/৯ মডেলের, বিশেষ করে যেগুলোর জিইএনএক্স ইঞ্জিন ব্যবহার করা এয়ারক্রাফটের অতিরিক্ত রক্ষণাবেক্ষণ পরীক্ষার নির্দেশ দেয়। এর মধ্যে রয়েছে বিশেষ ক্ষেত্রে টেনঅফ নিরীক্ষা, ইলেক্ট্রনিক ইঞ্জিন কন্ট্রোল টেস্ট ও ইঞ্জিন ফুয়েল সম্পর্কিত নিরীক্ষা।

আরও পড়ুন: ইসরায়েলকে সহায়তা করলে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-ফ্রান্সের ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

দিল্লিতে এক ব্রিফিংয়ে রাম মোহন নাইডু বলেন, আমরা ৭৮৭ সিরিজের বিমানগুলো বাড়তি পরীক্ষা-নিরীক্ষা করার নির্দেশ দিয়েছি। আমাদের বহরে এই সিরিজের ৩৪টি বিমান রয়েছে। ইতোমধ্যে আটটির নিরীক্ষা করা হয়েছে এবং দ্রুতই সবগুলোর নিরীক্ষা সম্পন্ন করা হবে। 

 

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬