গাজা ইস্যুতে সিসি ও ম্যাক্রোঁর সঙ্গে জরুরি বৈঠকে জর্ডানের বাদশাহ

০৬ এপ্রিল ২০২৫, ০৯:০২ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪৪ PM
সিসি,ম্যাক্রোঁ ও বাদশাহ আব্দুল্লাহ

সিসি,ম্যাক্রোঁ ও বাদশাহ আব্দুল্লাহ © সংগৃহীত

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কায়রোতে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) একটি বৈঠকে যোগ দেবেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ।

জর্ডানের সংবাদ সংস্থা পেত্রার বরাত দিয়ে আজ রবিবার (৬ এপ্রিল) আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এটি আল-সিসির আমন্ত্রণে আয়োজন করা হচ্ছে। তবে বৈঠকটির বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

এদিকে দক্ষিণ গাজায় নতুন একটি ‘নিরাপত্তা করিডর’ তৈরির ঘোষণা দিয়েছে ইসরাইল। এর মাধ্যমে তারা রাফাহ শহরকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে ‘মোরাগ করিডর’ স্থাপন করেছে।

ইসরাইলি সংবাদমাধ্যমে প্রকাশিত মানচিত্র অনুযায়ী, এই করিডরটি গাজার পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত হবে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বুধবার এই নতুন করিডরের কথা ঘোষণা করেন এবং জানান যে এটি রাফাহ শহরকে গাজার অন্যান্য অংশ থেকে আলাদা করবে।

মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে বলা হয়েছে, মোরাগ ছিল একটি ইহুদি বসতি। ‍এটি রাফাহ এবং খান ইউনিস শহরের মাঝখানে অবস্থিত ছিল। নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, এই করিডরটি দুটি শহরের মধ্য দিয়ে যাবে।

গতকাল শনিবার (৫ এপ্রিল) ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা দক্ষিণ গাজায় নতুন এই নিরাপত্তা করিডরে তাদের ৩৬তম ডিভিশনের সেনাদের মোতায়েন করেছে।

ট্যাগ: গাজা
অসহায়-গরিবদের সরকারি সহায়তার তালিকায় বিএনপি নেতাকর্মীদের না…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’— এমপি গাজী নজরুলের স্ত্রীর …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাবি মেডিকেল সেন্টারের নামফলকে জাকসু জিএসের নাম, তুলে ফেলল …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্টের পর ছাত্রদল নেতা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে স্টেশন ভাঙচুর-অগ্নি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬