ভারতে বাস দুর্ঘটনা, ছিলেন ৭০ জনের বেশি বাংলাদেশি পর্যটক

০৬ এপ্রিল ২০২৫, ১০:৩৪ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২৩ AM
দুর্ঘটনা কবলিত বাস

দুর্ঘটনা কবলিত বাস © সংগৃহীত

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে ভয়াবহ বাস দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বাংলাদেশের ৭০ জনের বেশি পর্যটক ছিলেন ওই বাসে। রবিবার (৬ এপ্রিল) সকালে ভুবনেশ্বরের উত্তরচকে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া গুরুত আহত হয়েছেন অন্তত ১৫ জন।

নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আহতদের চিকিৎসার জন্য ক্যাপিটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, বাসটিতে ৭০ জনের বেশি বাংলাদেশি ছিলেন। তারা পুরির দিকে যাচ্ছিলেন। এর আগে এই পর্যটকরা কাশি বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলেন। বাসটির বেশিরভাগ যাত্রীই বাংলাদেশি বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ওড়িশা টিভি। দুর্ঘটনার শিকার হওয়া বাংলাদেশিরা পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুরের হয়ে এসেছিলেন বলেও জানিয়েছে তারা।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখানে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন তারা।

প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি উত্তরচকের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর এটি দুর্ঘটনার শিকার হয়ে উল্টে যায়। আহত কিছু যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। [সূত্র: ওড়িশা টিভি]

চা-কফি কি ​অতিরিক্ত গরম পান করছেন, বাড়তে পারে খাদ্যনালির ক্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বজুড়ে যুদ্ধ-সংঘাতের মধ্যেই এল শান্তি দিবস, এটি কেন পালন…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নদীতে নেই ইলিশ, কিন্তু জেলেদের আছে ঋণের কিস্তি, চোখে দুশ্চি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ২৮ ঘন্টা পর নদীতে ডুবে যাওয়া স্কুল ছাত্রের মৃতদেহ …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অসহায়-গরিবদের সরকারি সহায়তার তালিকায় বিএনপি নেতাকর্মীদের না…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’— এমপি গাজী নজরুলের স্ত্রীর …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬