আবারও ভূমিকম্পে কাঁপল ভারত-নেপাল

০৫ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© ফাইল ছবি

আবারও ৫দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভারত ও নেপাল। স্থানীয় সময় শুক্রবার (৪ এপ্রিল) রাতে দেশটিতে ভূমিকম্প অনুভূত হয়। নেপালেরর জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৭ মিনিটে ওই ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে প্রায় ৫২৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত জাজারকোটের পাইক এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২০ কিলমিটার। এদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, নেপালের এই ভূমিকম্পে দিল্লিসহ উত্তর ভারতের বিভিন্ন স্থানও কেঁপে উঠেছে।

এর আগে, গেল শুক্রবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৭.৭। ওই ভূমিকম্পের জেরে এখন পর্যন্ত মায়ানমারে মারা গেছেন তিন হাজারের বেশি মানুষ মারা গেছে।

চা-কফি কি ​অতিরিক্ত গরম পান করছেন, বাড়তে পারে খাদ্যনালির ক্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বজুড়ে যুদ্ধ-সংঘাতের মধ্যেই এল শান্তি দিবস, এটি কেন পালন…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নদীতে নেই ইলিশ, কিন্তু জেলেদের আছে ঋণের কিস্তি, চোখে দুশ্চি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ২৮ ঘন্টা পর নদীতে ডুবে যাওয়া স্কুল ছাত্রের মৃতদেহ …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অসহায়-গরিবদের সরকারি সহায়তার তালিকায় বিএনপি নেতাকর্মীদের না…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’— এমপি গাজী নজরুলের স্ত্রীর …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬