ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াচ্ছে ইরানের বিমান বাহিনী

১২ মার্চ ২০২৫, ০৭:২৬ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৪ PM
ইরানের ক্ষেপণাস্ত্র

ইরানের ক্ষেপণাস্ত্র © সংগৃহীত

ইরানের বিমান বাহিনী তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরিসর বৃদ্ধি করছে। ইরানি সশস্ত্র বাহিনীর বিমান বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ কাসেম খামুশি এ ব্যাপারে জানান। 

গতকাল মঙ্গলবার (১১ মার্চ) সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়িয়ে চলছে ইরান। এরই ধারাবাহিকতায় ক্ষেপণাস্ত্রের দিকে নজর দিয়েছে দেশটি। 

মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তিগত উৎকর্ষতার দিক দিয়ে এগুলো ইরানের বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন।   

প্রতিবেদনে আরো বলা হয়, আগামী নতুন (পারস্য) বর্ষের প্রথম মাসে (২১ মার্চ, ২০২৫ থেকে শুরু) ইরানের বিমান বাহিনী ১,০০০টিরও বেশি উন্নত প্রযুক্তির অংশ উন্মোচন করবে।

ইরান আর্মি এভিয়েশন তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পাল্লা বৃদ্ধি করেছে বলে জোর দিয়ে কাসেম খামুশি বলেন, খুব নিকট ভবিষ্যতে এই অর্জনও উন্মোচন করা হবে। 

ইরানের এই সামরিক অগ্রগতি আঞ্চলিক প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তিগত স্বনির্ভরতার ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।  

ট্যাগ: ইরান
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধ…
  • ১৫ নভেম্বর ২০২৬
টঙ্গীতে ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
  • ১৫ নভেম্বর ২০২৬
আইইউবির সমাবর্তনে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেলেন সরোদশ…
  • ১৫ নভেম্বর ২০২৬
মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না, হাতির আক্রমণে নিহত
  • ১৫ নভেম্বর ২০২৬
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকাসহ শীর্ষ দশে আছে যেসব শহর
  • ১৫ নভেম্বর ২০২৬
বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আ…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950