আইসক্রিমে মিলল বিষধর সাপ

০৭ মার্চ ২০২৫, ১০:৪৪ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪১ PM
ভ্রাম্যমাণ কার্ট থেকে আইসক্রিমটি কিনেছিলেন ভুক্তভোগী

ভ্রাম্যমাণ কার্ট থেকে আইসক্রিমটি কিনেছিলেন ভুক্তভোগী © সংগৃহীত

রাস্তার পাশের কার্ট থেকে কেনা আইসক্রিম খোলার পর ভীষণভাবে চমকে ওঠেন থাইল্যান্ডের এক ব্যক্তি। কারণ, প্যাকেট খুলে যা দেখেছেন, তা তার কল্পনায়ও ছিল না। আইসক্রিমের ভেতর জমে ছিল বিষধর এক সাপ। এ ঘটনা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত ৪ মার্চ ওই আইসক্রিমের ছবিটি আপলোড করেন ভুক্তভোগী। পরদিন সন্ধ্যার মধ্যে ৯ হাজারের বেশির ভাগ শেয়ার করেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা।

ছবিগুলোতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, কালো-হলুদ রঙের সাপের মাথা বেরিয়ে আছে। 

ক্যাপশনে ওই ব্যক্তি জানান, ভ্রাম্যমাণ কার্ট থেকে আইসক্রিমটি কিনেছিলেন।

আরও পড়ুন: আসাদপন্থিদের সঙ্গে সিরিয়ার সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত বেড়ে ৭০

স্টের কমেন্টে অনেকে ঘটনাটি নিয়ে মজা করেছেন। কারও কারও প্রশ্ন, গরম আবহাওয়ায় সাপটি আবার জীবিত হবে কি না। আবার  এ অপ্রত্যাশিত ঘটনায় অনেকে আতঙ্ক প্রকাশ করেছেন।

কমেন্টে একজন ব্যবহারকারী লেখেন, ‘এই কারণেই আমি সাধারণত স্ট্রিট কার্ট  থেকে খাবার কিনি না। এটা ভয়াবহ!’

অনেকেই ধারণা করেছেন, এটি গোল্ডেন ট্রি স্নেক। থাই ন্যাশনাল পার্কস ওয়েবসাইট অনুসারে, গোল্ডেন ট্রি স্নেক বিষাক্ত এবং এটি ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনামসহ বিভিন্ন দেশে পাওয়া যায়।

ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো লঞ্চপ্যাডের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক…
  • ১৫ নভেম্বর ২০২৬
কম্পিউটারে কাজের গতি কয়েকগুণ বাড়াবে ২০ কিবোর্ড শর্টকাট
  • ১৫ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’— বলা সেই পুলিশ সুপা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধ…
  • ১৫ নভেম্বর ২০২৬
টঙ্গীতে ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950