পাকিস্তানে সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১১

০৫ মার্চ ২০২৫, ০৯:১৪ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
পাকিস্তানে সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় আহতরা

পাকিস্তানে সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় আহতরা © সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। খবর রয়টার্সের।

মঙ্গলবার (৪ মার্চ) ইফতারের পরের সামরিক স্থাপনা এই এ হামলার ঘটনা ঘটে। দেশটির উত্তর-পশ্চিমের বান্নু শহরের ওই সেনানিবাসের দেয়ালে বিস্ফোরক বোঝাই দুটি গাড়ি দিয়ে এ হামলা চালানো হয়। 

উদ্ধারকারীদের বরাতে ডনের খবরে ঘটনাস্থল থেকে ১১টি দেহ ও আহত ৩০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার তথ্য দেওয়া হয়েছে।

নিহতদের মধ্যে দুই শিশুসহ তিন নারী থাকার তথ্য দিয়েছে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

পাকিস্তানের উত্তর-পশ্চিমের এই শহরের ওই সেনানিবাসের দেয়ালে বিস্ফোরক বোঝাই দুটি গাড়ি দিয়ে এ হামলা চালানো হয় বলে পুলিশ কর্মকর্তারা জানান।

নাম প্রকাশ করতে না চেয়ে একজন সেনা কর্মকর্তা বলেন, জঙ্গিরা দুটি বিস্ফোরক বোঝাই বাহন নিয়ে ওই স্থাপনার দেয়ালে হামলে পড়ে। তবে ওই আক্রমণ প্রতিহত করার দাবি করেন তিনি। বিস্ফোরণের পর গোলাগুলিতে ছয় জঙ্গি নিহত হয়।

রয়টার্স লিখেছে, এখনো এ হামলার দায় কেউ স্বীকার করেনি। সাম্প্রতিক বছরগুলোতে আফগান সীমান্তের কাছের শহরগুলোতে পাকিস্তানের পুলিশ ও সামরিক স্থাপনায় পাকিস্তানি তালিবান (টিটিপি) নামের ইসলামি জঙ্গি গ্রুপের হামলা বেড়েছে।

পাকিস্তানের স্বরাষ্টমন্ত্রী মহসিন নকভি এ ঘটনার নিহত সেনা সদস্যদের জন্য শোক প্রকাশ করে বলেছেন, হামলায় টিটিপির ছয় জঙ্গি নিহত হয়েছেন।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬