সুইডেনে স্কুলে গুলি, নিহত প্রায় ১০

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৭ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:১০ PM
সুইডেনে প্রাপ্তবয়স্কদের একটি শিক্ষাকেন্দ্রে এ গুলির ঘটনা ঘটে

সুইডেনে প্রাপ্তবয়স্কদের একটি শিক্ষাকেন্দ্রে এ গুলির ঘটনা ঘটে © সংগৃহীত

সুইডেনের একটি স্কুল ক্যাম্পাসে গুলিবর্ষণের ঘটনায় ১০ জন মতো নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে হামলাকারীও আছে বলে ধারণা পুলিশের।

হামলাকারী একাই গুলি চালিয়েছিল বলে পুলিশ ধারণা করছে। তবে তার উদ্দেশ্য কি ছিল তা এখনও স্পষ্ট জানা যায়নি। পুলিশ নিহতদের শনাক্ত করার চেষ্টা করছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানী স্টকহোমের ২০০ কিলোমিটার পশ্চিমের ওরেব্রো শহরে প্রাপ্তবয়স্কদের একটি শিক্ষাকেন্দ্রে এ গুলির ঘটনা ঘটে।

এতে প্রাথমিকভাবে অন্তত ৫ জন আহত হওয়া এবং তাদেরকে হাসপাতালে নেওয়ার পর চারজনের অস্ত্রোপচার এবং একজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছিল।

আরও অনেকে আহত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল পুলিশ। হামলায় যারা নিহত হয়েছে, তাদের সবার দেহ স্কুল ভবনের ভেতরেই পাওয়া গেছে বলে জানানো হয়েছে বিবিসি-র খবরে।

পুলিশ বলছে, ঘটনাটিকে আপাতত খুনের চেষ্টা, অগ্নিসংযোগ এবং আগ্নেয়াস্ত্র হামলার গুরুতর অপরাধ হিসেবে দেখা হচ্ছে।

কর্মকর্তারা হামলার ঘটনার পর মানুষজনকে স্কুলটি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। আশেপাশের স্কুলের শিক্ষার্থীদেরকেও নিরাপত্তার স্বার্থে ভবনের ভেতরে রাখা হচ্ছে।

 

১৮তম বিজেএস পরীক্ষায় জজ পদে সুপারিশপ্রাপ্ত খুবির ৬ শিক্ষার্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল-হ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
জমজ সন্তান ও স্বামী-সংসার সামলে শারমিন এখন সহকারী জজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএসে জজ হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬